রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ভারতে বাড়ছে মাঙ্কিপক্সের সংক্রমণ

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : July 24, 2022

ভারতে বাড়তে শুরু করেছে মাঙ্কিপক্সের সংক্রমণ। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার পর এবার দিল্লিতে মাঙ্কিপক্সে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে দেশটিতে চারজনের শরীরে মাঙ্কিপক্স শনাক্ত হলো। রোববার (২৪শে জুলাই) এক প্রতিবেদনে ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

প্রতিবেদনে বলা হয়, মাঙ্কিপক্সে আক্রান্ত চতুর্থ রোগীর বয়স ৩১ বছর। তার সামান্য জ্বর এবং শরীরে ফুসকুড়ি বেরিয়েছে। সংক্রমণ শনাক্ত হওয়ার পর তাকে দিল্লির মৌলানা আজাদ মেডিকেল কলেজে ভর্তি করা হয়। মাঙ্কিপক্সে আক্রান্ত ওই ব্যক্তির বিদেশে ভ্রমণে কোনো রেকর্ড নেই।

তবে, আক্রান্ত ব্যক্তি বিদেশ ভ্রমণে না গেলেও; সম্প্রতি, হিমাচল প্রদেশের মানালিতে একটি পার্টিতে গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পরই তিনি জ্বর ও ফুসকুড়ি নিয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকরা তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য শনিবার মহারাষ্ট্রের পুণের ‘ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলজি’তে পাঠান। পরে রাতেই, ওই ব্যক্তি মাঙ্কিপক্সে আক্রান্ত হওয়ার কথা জানা যায় ।


অন্যান্য সংবাদ