মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

ভারতে পেট্রল-ডিজেল, ভোজ্যতেলের পর এলপিজির দামও কমল

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : June 1, 2022

আরেকটি স্বস্তির খবর পেলেন প্রতিবেশি দেশ ভারতের নাগরিকরা। তাদের স্বার্থে এবার তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দামও কমালো দেশটির সরকার।

বিজনেস স্ট্যান্ডার্ডের এক প্রতিবেদনে বলা হয়, আজ বুধবার সকালে (১ জুন) সারাদেশে ১৯ কেজি বাণিজ্যিক এলপিজির সিলিন্ডারের দাম ১৩৫ রুপি কমিয়েছে তারা। তবে গৃহস্থালি এলপিজি সিলিন্ডারের দাম অপরিবর্তিত রয়েছে।

ভারতে শহরভেদে তেল-গ্যাসের দাম ভিন্ন হয়ে থাকে। সে অনুযায়ী, এখন দিল্লিতে ১৯ কেজি এলপিজির প্রতি সিলিন্ডার ২ হাজার ২১৯ রুপি, কলকাতায় ২ হাজার ৩২২ রুপি, মুম্বাইয়ে ২ হাজার ১৭১ দশমিক ৫০ রুপি এবং চেন্নাইয়ে ২ হাজার ৩৭৩ রুপি খরচ পড়বে। আজ থেকেই এসব শহরে এলপিজির নতুন দাম কার্যকর হবে।

ভারতে টানা তিন মাস বাড়ার পর বাণিজ্যিক এলপিজির দাম কমল। গত মে মাসে প্রতি সিলিন্ডারের দাম ১০২ দশমিক ৫০ রুপি, এপ্রিলে ২৫০ রুপি এবং মার্চে ১০৫ রুপি বাড়ে।

এর আগে দেশটিতে সবশেষ গত জানুয়ারিতে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ১০২ দশমিক ৫০ রুপি কমায় কেন্দ্রীয় সরকার।

গ্রাহকদের সুবিধার্থে গত মে মাসে পেট্রল-ডিজেলের দাম কমায় ভারত। এরপরই কমে ভোজ্যতেলের দাম।


অন্যান্য সংবাদ