শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাস সরবাহ চালু হতে পারে আগামীকাল

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি / ৩০ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

মেরামত কাজ শেষে  ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাস সরবাহ চালু হতে পারে আগামীকাল পহেলা আগষ্ট সোমবার।
বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ একটু আগে জানিয়েছে, ব্রাহ্মণবাড়িয়ায় তাদের সংস্কার কাজে কিছুটা বিলম্ব হচ্ছে। এ কারণে আজ রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাস সরবাহ স্বাভাবিক করে দেয়ার ইচ্ছে থাকলেও যেহেতু মেরামত এখনও শেষ হয়নি তাই গ্যাস সরবাহ দেয়া সম্ভব না-ও হতে পারে। জানা গেছে জাতীয় সংঞ্চালন লাইন মেরামতের জন্য ব্রাহ্মণবাড়িয়া শহরে ৩১ জুলাই থেকে ৩ আগষ্ট পর্যন্ত গ্যাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাখরাবাদ গ্যাস। আজ ৩১ জুলাই ভোর থেকে ব্রাহ্মণবাড়িয়া শহরে গ্যাস বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে। হঠাৎ করে গ্যাস না থাকায় বিপাকে পড়েছে শহরের বাসিন্দারা। অনেকেই গ্যাসের বিকল্প হিসেবে মাটির চুলায় রান্না করছেন। গ্যাসের অভাবে অনেকেই হোটেলের খাবার কিনে খেতে বাধ্য হচ্ছেন। তবে শিশু ও অসুস্থ রোগীদের খাদ্য তৈরি করতে পরিবারগুলো বিপাকে পড়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে আজ রাতে সমস্যা সমাধান করতে পারলে কাল থেকেই গ্যাস সরবাহ শুরু করা যাবে। তবে পুরো বিষয়টি নির্ভর করছে মেরামত কাজ কখন শেষ হয় তার উপর।


অন্যান্য সংবাদ