মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ব্রাহ্মণবাড়িয়া শহরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ

রিপোর্টারের নাম : / ৫৬ জন দেখেছেন
আপডেট : August 13, 2022

কুমিল্লা-সিলেট মহাসড়কের পাশে ব্রাহ্মণবাড়িয়ায় গ্যাস সরবরাহের লাইনে পাইপ লিকেজের কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

শনিবার (১৩ আগস্ট) দুপুরে শহরের পুনিয়াউট এলাকায় এই ঘটনা ঘটে। এসময় যান চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মহাসড়কের যানজট সৃষ্টি হয়। পরে দমকল বাহিনীর সদস্যরা ১ ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

এদিকে, লাইনে অগ্নিকাণ্ডের ফলে শহরের একাংশে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। স্থানীয়রা জানান, কিছুদিন ধরে সড়কের পাশ দিয়ে বৈদ্যুতিক খুঁটি বসানোর কাজ চলছে। দুপুরের দিকে নতুন খুঁটিতে ঝুলন্ত তারের সংঘর্ষ হয়ে আগুনের ফুলকি মাটিতে পড়ে। এতে লিকেজ থাকা গ্যাস সরবরাহের পাইপে আগুন ধরে যায়। মুহূর্তে আগুনের চাপ বাড়তে থাকে। পরে স্থানীয়রা ৯৯৯ এ কল দিলে দমকল বাহিনীর সদস্যরা আসেন। খবর পেয়ে গ্যাস ফিল্ডের সদস্যরাও ঘটনাস্থলে আসেন।

গ্যাস ফিল্ডের লোকজন লাইন বন্ধ করলে দীর্ঘ এক ঘণ্টা চেষ্টা পর দমকল বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনেন। ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর সিনিয়র স্টেশন অফিসার আব্দুস সামাদ বলেন, খবর পেয়ে আমারা ঘটনাস্থলে যাই। পরে গ্যাস ফিল্ডের লোকজন সংযোগ বন্ধ করলে আমরা ১ ঘণ্টার চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ব্রাহ্মণবাড়িয়ার কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) শফিউল আলম বলেন, অগ্নিকাণ্ডে খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের লোকজন পাঠানো হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে ঘাটুরা থেকে পুনিয়াউট পর্যন্ত গ্যাস সংযোগ আপাতত বন্ধ রাখা হয়েছে। লাইন সংস্কারের পর পুনরায় গ্যাস সংযোগ চালু করা হবে।


অন্যান্য সংবাদ