শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

ব্রাহ্মণবাড়িয়ায় ট্রলারের সঙ্গে নৌকার সংঘর্ষ : ১৭ মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ অনেকে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি / ১১০ জন দেখেছেন
আপডেট : August 27, 2021

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষে একটি যাত্রীবোঝাই ট্রলার ডুবে গেছে। শুক্রবার (২৭ আগস্ট) বিকেল সোয়া ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের লইসকা বিলে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় রাত পৌনে ৮টা পর্যন্ত ১৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে তাদের নাম-পরিচয় পাওয়া যায়নি। এছাড়াও মুমূর্ষু অবস্থায় পাঁচজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজন নিখোঁজ রয়েছেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক (ডিসি) হায়াত-উদ-দৌলা খান ১৭ জনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধার অভিযান উদ্ধার অভিযান অব্যাহত আছে। কিশোরগঞ্জ থেকে ডুবুরি দল ঘটনাস্থলের উদ্দেশে আসছে।

এছাড়া যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রত্যেককে ২০হাজার টাকা দাফনের জন্য প্রদান করা হবে। এ ঘটনা অনুসন্ধানে অতিরিক্ত জেলা প্রশাসক রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে আগামী ১০ দিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

প্রত্যক্ষদর্শী আলী আক্তার রিজভী বলেন, বিকেল সাড়ে ৪টায় জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর ঘাট থেকে শতাধিক যাত্রী নিয়ে ট্রলারটি সদর উপজেলার আনন্দবাজার ঘাটের উদ্দেশ্যে রওনা হয়। পথিমধ্যে লইসকা বিল এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি বালুবোঝাই ট্রলারের সঙ্গে সংঘর্ষ হয়। এতে যাত্রীবোঝাই ট্রলারটি ডুবে যায়।

ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুর রহমান জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয়দের সহযোগিতায় উদ্ধার কাজে অংশগ্রহণ করে।

 


অন্যান্য সংবাদ