শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বৃহস্পতিবার থেকে ফের গণটিকার নিবন্ধন

নিজস্ব প্রতিবেদক / ৮৫ জন দেখেছেন
আপডেট : July 5, 2021
ফাইল ছবি

করোনা সংক্রমণ প্রতিরোধে দেশের সব নাগরিককে টিকা দিতে নিবন্ধন কার্যক্রম শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার (৮ জুলাই) থেকে। তবে দেশব্যাপী গণটিকা কার্যক্রম কবে থেকে শুরু হচ্ছে এ বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত আসেনি।

সোমবার (৫ জুলাই) স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম শাখার ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার (মেডিকেল বায়োটেকনোলজি) ডা. মারুফুর রহমান অপু ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গণটিকার নিবন্ধন শুরু হবে বৃহস্পতিবার থেকে। সেদিনই সুরক্ষা অ্যাপে ৩৫ বছরের বেশি বয়সী যেকোনো নাগরিক টিকার জন্য নিবন্ধন করতে পারবেন। তবে টিকা প্রয়োগ কার্যক্রম শুরুর ব্যাপারে আমাদের কিছু জানানো হয়নি।

মারুফুর রহমান বলেন, সুরক্ষা অ্যাপে এখন তিনটি ক্যাটাগরিতে নিবন্ধন চলছে। গণটিকার নিবন্ধন শুরু হলে পূর্বের ন্যায় সবগুলো ক্যাটাগরিই খুলে দেওয়া হবে।

এর আগে দুপুরে স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন সাংবাদিকদের জানান, গণমানুষের জন্য বড় পরিসরে টিকা কার্যক্রম শিগগিরই শুরু হবে। আর টিকা নিতে নিবন্ধন ফের শুরু হতে পারে বৃহস্পতিবার। এই বিষয়টি নিয়ে একটা মিটিং হওয়ার কথা রয়েছে। হয়তো বুধবার একটি মিটিং করে বৃহস্পতিবার নিবন্ধন শুরু করা হবে।

তিনি বলেন, দেশে চারটি কোম্পানির টিকা এসেছে। এগুলো কীভাবে বিতরণ করা হবে, এ বিষয়ে মিটিংয়ে হয়তো সিদ্ধান্ত হবে। বৃহস্পতিবার নাগাদ হয়ত বিষয়টি পরিষ্কার হবে।

উল্লেখ্য, গত ৫ মে থেকে টিকা সংকটের কারণ দেখিয়ে নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদফতর। এরপর যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি ফাইজার ও চীনের সিনোফার্ম উদ্ভাবিত টিকা বিবিআইবিপি-করভির ডোজ হাতে আসার পর সরকার তিন শ্রেণির জন্য নিবন্ধন অ্যাপ চালু করে। আবার নতুন করে আগামী বৃহস্পতিবার থেকে গণটিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন করা যাবে।


অন্যান্য সংবাদ