মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বৃষ্টি বাড়ছে, ধেয়ে আসছে বন্যা

নিজস্ব প্রতিবেদক / ১৭২ জন দেখেছেন
আপডেট : July 4, 2021

কয়েকদিনের ভারি বর্ষণের পর বিরতি দিয়ে আবারও টানা বর্ষণের আভাস মিলেছে, আর তা উত্তরাঞ্চলে বন্যার আশঙ্কাও জাগিয়ে তুলেছে। এছাড়া ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢলে এরই মধ্যে উত্তর-পূর্বাঞ্চলে হঠাৎ প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। অধিক বন্যাপ্রবণ তিন নদ-নদীর পানি বিপৎসীমা অতিক্রম করে পরিস্থিতি আরো অবনতি হতে পারে।

পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, ব্রহ্মপুত্র-যমুনা নদ-নদীর পানির সমতল বাড়ছে, যা আগামী বুধবার পর্যন্ত অব্যাহত থাকতে পারে। গঙ্গা-পদ্মা নদীর পানি স্থিতিশীল আছে, অব্যাহত থাকতে পারে সোমবার পর্যন্ত।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের আপার মেঘনা অববাহিকার প্রধান নদ-নদীর পানির সমতল স্থিতিশীল আছে, যা সোমবার নাগাদ ঘণ্টায় হ্রাস পেতে পারে।

পাউবোর বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী মো. আরিফুজ্জামান ভুঁইয়া বলেন, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ও ভারত আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের তথ্য অনুযায়ী, মঙ্গলবার নাগাদ দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন ভারতের হিমালয় পাদদেশীয় পশ্চিমবঙ্গ, সিকিম, আসাম ও মেঘালয় প্রদেশের স্থানসমূহে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস আছে। এর ফলে এই সময়ে দেশের উত্তরাঞ্চলের তিস্তা, ধরলা, দুধকুমার নদীর পানির সমতল সময় বিশেষে দ্রুত বেড়ে কতিপয় স্থানে আকস্মিক বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।

ব্ৰহ্মপুত্র-যমুনা নদীর পানির সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। আগামী ৯ জুলাই নাগাদ বাহাদুরাবাদ স্টেশনে যমুনা নদীর পানি সমতল বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে পারে।

গঙ্গা-পদ্মা নদীর পানি সমতল ক্রমান্বয়ে বাড়তে পারে। আগামী ৭ দিনে আপাতত গঙ্গা নদীর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা নেই।

ঢাকার চারপাশের নদীর পানির সমতল বৃদ্ধি অব্যাহত থাকতে পারে। পারে। ঢাকার চারপাশের নদীর অববাহিকায় বিপৎসীমা অতিক্রমের আশঙ্কা নেই।

পাউবোর পর্যবেক্ষণাধীন বিভিন্ন নদ-নদীর ১০১টি পয়েন্টের মধ্যে রোববার (৪ জুলাই) পানির সমতল বেড়েছে ৫৮টিতে। কমেছে ৩৮টিতে। পানির সমতল অপরিবর্তিত আছে চারটিতে। একটি পয়েন্টের পানির সমতলের তথ্য সংগ্রহ শুরু হয়নি।


অন্যান্য সংবাদ