শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বৃষ্টি থাকতে পারে কালও

রিপোর্টারের নাম : / ৮০ জন দেখেছেন
আপডেট : June 30, 2021

নিজস্ব প্রতিবেদক

দেশজুড়ে রাতভর থেমে থেমে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে একাধিক স্থানে ভারী বর্ষণ হতে পারে। বিশেষ করে সিলেটসহ দক্ষিণ অঞ্চলে। বৃষ্টির এ ধারা আগামী দুদিন অব্যাহত থাকতে পারে।

বুধবার (৩০ জুন) রাতে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ এ তথ্য জানান। তিনি বলেন, দেশের প্রায় সব স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। কিছু কিছু জায়গায় মাঝারি থেকে অতিভারী বর্ষণ হতে পারে। এছাড়া রাজধানীতে শুক্রবার দুপুর পর্যন্ত বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে।

আগামী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বর্ষণ হতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে। এ সময়ে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে সাতক্ষীরায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় ছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ জানান, আগামী দুদিন বৃষ্টিপাতের এ প্রবণতা অব্যাহত থাকতে পারে। গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে তেঁতুলিয়ায় ১১৩ মিলিমিটার। এছাড়া কতুবদিয়ায় ১০৭ মিলিমিটার, চট্টগ্রামে ৭৩ মিলিমিটার এবং ঈশ্বরদীতে ৭১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

 


অন্যান্য সংবাদ