মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী

বুরকিনা ফাসোয় বিদ্রোহীদের হামলায় শতাধিক নিহত

রিপোর্টারের নাম : / ৫৭ জন দেখেছেন
আপডেট : June 14, 2022

বুরকিনা ফাঁসোতে অস্ত্রধারীদের হামলায় অন্তত ১০০ জনের মৃত্যু হয়েছে। দেশটির উত্তরাঞ্চলীয় একটি গ্রামঞ্চলে হামলায় হতাহতের ঘটনা ঘটে। অস্ত্রধারীরা দেশটির সেনো প্রদেশের সেইতেঙ্গা সম্প্রদায়ের ওপর এ হামলা চালিয়েছে। ধারণা করা হচ্ছে, হামলাকারীরা আল-কায়েদা এবং ইসলামিক স্টেটের সাথে সম্পৃক্ত।

স্থানীয় নিরাপত্তা বাহিনী নিহতের সংখ্যা ১০০ জন বললেও স্থানীয় একটি সূত্র মৃতের সংখ্যা ১৬৫ জন বলে জানিয়েছে। তবে সূত্রটির দেওয়া তথ্যের সতত্য নিশ্চিত করতে পারেনি রয়টার্স।

এ হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। আক্রমণকারীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় আনতে স্থানীয় প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছে সংস্থাটি।

এর আগে বৃহস্পতিবার অস্ত্রধারীদের হামলায় অন্তত ১১ সামরিক পুলিশের মৃত্যু হয়। গতবছরের জুনে দেশটির উত্তর–পূর্বাঞ্চলে হামলায় অন্তত ১৩০ জনের মৃত্যু হয়েছিল।


অন্যান্য সংবাদ