মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বিসিএস শিক্ষা ক্যাডারে ১০৮৪ জনের পদোন্নতি

কেএমআর / ১৩৬ জন দেখেছেন
আপডেট : June 29, 2021

নিজস্ব প্রতিবেদক
বড় ধরনের পদোন্নতি হয়েছে বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) সাধারণ শিক্ষা ক্যাডারে। একযোগে এক হাজার ৮৪ জনকে পদোন্নতি দেয়া হয়েছে । শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ বিষয়ে আজ মঙ্গলবার এক প্রজ্ঞাপন জারি করে।

প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের আওতায় এক হাজার ৮৪ জন সহকারী কলেজ শিক্ষককে সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি দিয়েছে সরকার।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, পদোন্নতি পাওয়া কর্মকর্তারা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে যোগ দিয়ে আগের পদের দায়িত্ব পালন করে যাবেন। অনলাইনের মাধ্যমে তাদের ছাড়পত্র ও যোগদান প্রক্রিয়া চলবে।

বর্তমানে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারে পদ রয়েছে ১৫ হাজার। তাদের অধিকাংশই সরকারি কলেজে শিক্ষকতা করেন। এ ছাড়া, কিছু সংখ্যক কর্মকর্তা মাউশি, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড, বিভিন্ন শিক্ষা বোর্ড, জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিসহ শিক্ষা সংশ্লিষ্ট দপ্তরে কর্মরত আছেন।


অন্যান্য সংবাদ