মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বিশ্বে করোনায় শনাক্তের চেয়ে সুস্থ বেশি

রিপোর্টারের নাম : / ৪৯ জন দেখেছেন
আপডেট : June 6, 2022

করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। করোনায় গত ২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে আরও ২ লাখ ৯৭ হাজার ৮৩০ জন আক্রান্ত হয়েছেন এবং ৪ লাখ ৪৩ হাজার ৮৫৭ জন সুস্থ হয়েছেন। এছাড়া মৃত্যু হয়েছে ৪৭৬ জনের।

আজ সোমবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, করোনায় বিশ্বে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৩ কোটি ৫৪ লাখ ৩১ হাজার ১১৫ জন। মৃত্যু হয়েছে মোট ৬৩ লাখ ২০ হাজার ৪০৪ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫০ কোটি ৬৪ লাখ ৫ হাজার ২৫০ জন।

এদিকে গত ২৪ ঘন্টায় উত্তর কোরিয়ায় কারও মৃত্যু না হলেও রোগী শনাক্ত হয়েছেন ৭৩ হাজার ৭৯০ জন। তাইওয়ানে আক্রান্ত ৬২ হাজার ১১০ জন এবং মৃত্যু ১২৪ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত ২২ হাজার ২৫৩ জন এবং মৃত্যু ২৯ জন, ফ্রান্সে আক্রান্ত ২০ হাজার ৫৪২ জন এবং মৃত্যু নেই, যুক্তরাষ্ট্রে আক্রান্ত ১৯ হাজার ৫০৪ জন এবং মৃত্যু ২০ জন।

এছাড়া ইতালিতে আক্রান্ত ১৫ হাজার ৮২ জন এবং মৃত্যু ২৭ জন এবং জাপানে আকান্ত ১৬ হাজার ৬২৭ জন এবং মারা গেছে ২৩ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। মহামারি করোনাভাইরাস এখন পর্যন্ত সারাবিশ্বে তান্ডব চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। বাড়ছে শনাক্তও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে।


অন্যান্য সংবাদ