মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

বিশ্বে করোনায় আক্রান্ত ৪ লাখ ৯৫ হাজারের বেশি

রিপোর্টারের নাম : / ১৯ জন দেখেছেন
আপডেট : August 15, 2022

বিশ্বে করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৯৫ হাজার ৪৮০ জন। এসময় বিশ্বে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৯৪৮ জন।

সবমিলিয়ে বিশ্বে করোনায় মৃত্যু হয়েছে ৬৪ লাখ ৫৪ হাজার ৪৪৬ জনের। আর আক্রান্ত হয়েছে ৫৯ কোটি ৫১ লাখ ৩৭ হাজার ৪৩০ জন।

সোমবার (১৫ আগস্ট) সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ও প্রাণহানির ঘটনা ঘটেছে জাপানে। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১ লাখ ৬৬ হাজার ৬১১ জন। আর মারা গেছেন ২৩৮ জন।

সবমিলিয়ে পূর্ব এশিয়ার দেশটিতে এ পর্যন্ত ১ কোটি ৫৪ লাখ ৪৫ হাজার ২৭৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ৩৫ হাজার ১ জন্

এদিকে ব্রাজিলে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৭০ জন। নতুন করে সংক্রমিত হয়েছেন ৬ হাজার ৭৫৩ জন। এ পর্যন্ত দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৩ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৬৪৪ জন। মৃত্যু হয়েছে ৬ লাখ ৮১ হাজার ৫৫০ জনের।

অন্যদিকে যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ২১৫ জন। মৃত্যু হয়েছে ১০ জনের। দেশটিতে এ পর্যন্ত ৯ কোটি ৪৬ লাখ ৮৮ হাজার ১৬৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আর মারা গেছেন ১০ লাখ ৬২ হাজার ৩৪৩ জন।


অন্যান্য সংবাদ