মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বিশ্বে একদিনে করোনায় মৃত্যু বেড়েছে

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : June 23, 2022

মহামারি করোনাভাইরাসের তাণ্ডবে বিশ্বজুড়ে প্রতিদিনই আক্রান্ত ও মৃত্যুর মিছিল দীর্ঘ হচ্ছে। গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় মৃত্যুর সংখ্যা বেড়েছে। বিশ্বে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৬ হাজার ৯৬৬ জন। সেইসঙ্গে ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৫১৯ জনের।

আজ বৃহস্পতিবার সকালে ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪ কোটি ৬৫ লাখ ৩৬ হাজার ৪০৮ জন। মৃত্যু হয়েছে ৬৩ লাখ ৪৫ হাজার ৪৬৪ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জার্মানিতে আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজার ৭৬২ জন এবং মৃত্যু হয়েছে ১০৫ জনের। তাইওয়ানে ১৭১ জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছেন ৫২ হাজার ২৪৬ জন।

একই সময়ে উত্তর কোরিয়ায় সংক্রমিত হয়েছেন ১৫ হাজার ২৬০ জন এবং এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৭৩ জনের। যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ৩৯০ জন এবং শনাক্ত হয়েছে ৭৬ হাজার ৭৬৪ জনের। ইতালিতে আক্রান্ত ৫৩ হাজার ৯০৫ জন এবং মৃত ৫০ জন। রাশিয়ায় আক্রান্ত ৩ হাজার ৫৮ জন এবং মৃত্যু ৬৬ জন। গত ২৪ ঘণ্টায় ফ্রান্সে আক্রান্ত ৭৭ হাজার ৯৬৭ জন এবং মৃত্যু হয়েছে ৬৬ জনের। ব্রাজিলে মৃত ১৭৬ জন এবং আক্রান্ত ৭০ হাজার ২৮৫ জন। গত ২৪ ঘণ্টায় অস্ট্রেলিয়ায় মৃত ৬২ জন এবং আক্রান্ত ৩২ হাজার ৯৮৯ জন। গত ২৪ ঘণ্টায় কানাডায় করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন ৩ হাজার ৩১৭ জন এবং মৃত্যু হয়েছে ২৩ জনের। একই সময়ে থাইল্যান্ডে নতুন করে সংক্রমিত হয়েছেন ২ হাজার ৩৮৭ জন এবং ১৯ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া চিলিতে করোনায় আক্রান্ত হয়েছেন ৯ হাজার ৫৪৬ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। জাপানে আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৯৯৮ জন এবং মৃত্যু ১২ জনের। একই সময়ে যুক্তরাজ্যে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ৩২ হাজার ৭২৭ জন এবং মৃত্যু হয়েছে ৭৭ জনের।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রথম করোনাভাইরাস ধরা পড়ে। এরপর ধীরে ধীরে তা ছড়িয়ে পড়ে সারাবিশ্বে। মহামারি করোনাভাইরাস এখন পর্যন্ত সারাবিশ্বে তান্ডব চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই বাড়ছে মৃত্যুর মিছিল। বাড়ছে শনাক্তও। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করেছে।


অন্যান্য সংবাদ