মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সিরাজগঞ্জে ট্রাকচাপায় ২ পথচারী নিহত খোদ ওয়াশিংটনে হামলার ছক ইরানের, গোয়েন্দা তথ্যে যুক্তরাষ্ট্রে তোলপাড় ভারত-পাকিস্তান-শ্রীলঙ্কাকে পেছনে ফেলে বাংলাদেশের নতুন ইতিহাস গ্রেপ্তার সাঈদ খোকন, রয়েছে যেসব মামলা ও অভিযোগ নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে মনগড়া অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির

বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবেলায় পদক্ষেপ গ্রহণের আহ্বান জাতিসংঘ প্রধানের

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : July 19, 2022

জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেস বিশ্বব্যাপী খাদ্য সংকট মোকাবেলায় সাহসী ও সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।
জাতিসংঘ সাধারণ পরিষদের উচ্চ পর্যায়ের বিশেষ আয়োজন ‘টাইম টু অ্যাক্ট টুগেদার: কোঅর্ডিনেটিং পলিসি রেসপন্সেস টু দ্য গ্লোবাল ফুড ক্রাইসিস’ এ গুতেরেস সোমবার এ মন্তব্য করেন।

ভিডিও বার্তায় তিনি সতর্ক করে বলেন, আমরা চলতি বছর একাধিক দুর্ভিক্ষের সত্যিকারের ঝুঁকির মুখে রয়েছি। আগামী বছর পরিস্থিতি আরো খারাপ হতে পারে।
তবে এখনই যৌথভাবে সাহসী ও সমন্বিত পদক্ষেপের মাধ্যমে এ বিপর্যয় এড়ানো সম্ভব বলে তিনি উল্লেখ করেন।
গুতেরেস বলেন, এর অর্থ অবিলম্বে ইউক্রেনের খাদ্য উৎপাদন এবং বিশ্ব বাজারে রাশিয়ার খাদ্য ও সার সরবরাহ শুরু করতে হবে। এছাড়া বৈশ্বিক বাণিজ্য উন্মুক্ত রাখতে হবে।
তিনি উন্নয়নশীল দেশগুলোতে আর্থিক সংকট মোকাবেলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।


অন্যান্য সংবাদ