বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
অবশেষে সৌদিতে ফ্লাইট চালু করছে বিমান ধর্ম যার যার, রাষ্ট্র সবার—অসাম্প্রদায়িক বাংলাদেশই প্রত্যাশা ক্রীড়া সৌহার্দ্য, সম্প্রীতি ও দেশপ্রেমের চেতনাকে সুদৃঢ় করে : প্রধানমন্ত্রী সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা সৈকতে গোসলে নেমে ৩ পর্যটকের মৃত্যু, নিখোঁজ ২ ঢাকের তালে নাচলেন শাওন, মাতলেন সিঁদুর খেলায় অভিনয় ‘সেকেন্ড চয়েস’, কর্পোরেট দুনিয়ায় প্রভা! বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব হত্যাচেষ্টা মামলায় দিলীপ আগরওয়ালা ৪ দিনের রিমান্ডে ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু ফুটপাতে খাবারের দোকান দিতেও লাগবে লাইসেন্স, কার্যকর ১ নভেম্বর ১৩ বছরে সড়ক দুর্ঘটনায় নিহত ১ লাখ ২৫ হাজার, আহত ১ লাখ ৭৬ হাজার ভারতের দ্বিতীয় দলকে ২৭-০ গোলে হারাল বেনিন সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে তরুণ প্রজন্মকে সোচ্চার থাকার আহ্বান রাষ্ট্রপতির জামায়াতের ‘জান্নাতের পথ’ নিয়ে রাশেদ খাঁনের প্রশ্ন

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক / ৩০ জন দেখেছেন
আপডেট : October 21, 2026
বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি এবং জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগের মধ্যে বিশ্ববাজারে আবারও বেড়েছে অপরিশোধিত তেলের দাম। হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা এবং সৌদি আরবে হুতি গোষ্ঠীর নতুন হামলার ঘটনায় জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।টিভি দেখুন

বুধবার (২১ অক্টোবর) সকালে বিশ্ববাজারে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০ ডলার ৩৮ সেন্টে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ ডলার ১৮ সেন্টে দাঁড়িয়েছে।

এর আগে মঙ্গলবার (২০ অক্টোবর) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের কাছাকাছি পৌঁছেছিল। গত সপ্তাহেও এ তেলের দাম ১১০ ডলার ছাড়িয়ে যায়। পরে তা কমে ১০৬ থেকে ১০৭ ডলারের মধ্যে নেমে আসে। গত ১৯ মে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১১ ডলার ২৮ সেন্টে উঠেছিল।

তেলের বাজারে নতুন করে অস্থিরতার অন্যতম কারণ হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারে হামলা। জ্বালানি বাজারবিষয়ক তথ্যপ্রতিষ্ঠান কেপলারের তথ্যের বরাতে রয়টার্স জানিয়েছে, গত দুই সপ্তাহে অন্তত ১৮টি ট্যাংকারে হামলার ঘটনা ঘটেছে। এসব হামলার কারণে গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে জ্বালানি তেল পরিবহন ব্যাহত হয়েছে।

এদিকে, ইয়েমেনের হুতি গোষ্ঠীর সৌদি আরবে নতুন করে হামলার ঘটনাও আঞ্চলিক উত্তেজনা বাড়িয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জ্বালানি অবকাঠামোর পাশাপাশি বিমানবন্দর ও সামরিক স্থাপনাও এসব হামলার লক্ষ্যবস্তু হয়েছে। সৌদি আরব ও হুতিদের মধ্যে সংঘাতের নতুন পরিস্থিতি মধ্যপ্রাচ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।

বিশ্লেষকদের আশঙ্কা, হরমুজ প্রণালিতে ট্যাংকারে হামলা অব্যাহত থাকলে এবং সৌদি আরবের জ্বালানি অবকাঠামোয় হামলার ঝুঁকি বাড়লে বিশ্ববাজারে তেলের সরবরাহ আরও ব্যাহত হতে পারে। এতে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম আরও বাড়ার চাপ তৈরি হতে পারে।


অন্যান্য সংবাদ