বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি রোনালদোর ৭ নম্বর জার্সিতে পর্তুগালকে জেতালেন ফোর্বস ডেনমার্ককে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ আদালতে গণহত্যা যেভাবে প্রমাণিত হয়: রোহিঙ্গা মামলার রায়ের আগে আইনি বিশ্লেষণ গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস দেশের বাজারে স্বর্ণের দামে টানা পতন, ভরি কত? শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমবে রাতের তাপমাত্রা রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির

বিল গেটস ধনী থাকতে চান না!

রিপোর্টারের নাম : / ৩৬ জন দেখেছেন
আপডেট : July 14, 2022

নিজের সম্পদের বেশিরভাগ দান করে দেওয়ার কথা বলেছেন বিল গেটস। কারণ, বিশ্বের শীর্ষ ধনীর তালিকায় থাকতে চান না তিনি। বর্তমানে বিশ্বের শীর্ষ চতুর্থ ধনীর তালিকায় থাকা বিল গেটস বলেছেন, সমাজে তার সম্পদগুলো দান করার বাধ্যবাধকতা রয়েছে।

বুধবার (১৩ জুলাই) বিল গেটস তার দাতব্য সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনে আরও ২ হাজার কোটি (২০ বিলিয়ন) মার্কিন ডলার অনুদান দেন। ফাউন্ডেশনের বার্ষিক কার্যক্রমকে আরও বাড়াতে তিনি এ অনুদান দিচ্ছেন বলে ঘোষণা দেন। এরপর তিনি আরও সম্পদ দান করার প্রতিশ্রুতি দেন। খবর: বিবিসি।

এর আগে বিল গেটস ২০১০ সালে তার সব সম্পদ দান করার ঘোষণা দেন। কিন্তু এরপর তার সম্পদ দ্বিগুণ হয়েছে। ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, বর্তমানে গেটসের সম্পদমূল্য ১১৮ বিলিয়ন মার্কিন ডলার। তবে জুলাই মাসে দান করা সম্পদ ফাউন্ডেশনে চলে গেলে গেটসের মূল সম্পদ অনেক কমে যাবে। ২২ বছর আগে বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা গেটস মিলে এই ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। এটিকে বিশ্বের অন্যতম বড় দাতব্য সংস্থা হিসেবে বিবেচনা করা হয়।

টুইটারে বিল গেটস বলেছেন, তাঁর ফাউন্ডেশন থেকে বার্ষিক সহায়তার পরিমাণ ২০২৬ সালের মধ্যে ৫০ শতাংশ বেড়ে ৬ বিলিয়ন থেকে ৯ বিলিয়ন মার্কিন ডলারে উন্নীত হবে। ফাউন্ডেশনে দান করা অর্থ মহামারি, ইউক্রেন যুদ্ধ, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ব্যবহৃত হবে।


অন্যান্য সংবাদ