শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিধিনিষেদের ৮ম দিন : সড়কে সড়কে চেকপোস্ট কঠোর অবস্থানে পুলিশ

নিজস্ব প্রতিবেদক / ৭১ জন দেখেছেন
আপডেট : July 30, 2021

করোনাভাইরাস সংক্রমণ রোধে সরকার ঘোষিত কঠোর বিধিনিষেধের ৮ম দিন চলছে। বিধিনিষেধ শেষ হবে ৫ আগস্ট দিবাগত রাত ১২টায়। আজ শুক্রবার ছুটির দিন। সকালে রাজধানীর বিভিন্ন সড়ক ঘুরে দেখা গেছে, রাস্তায় গাড়ি চলাচল রয়েছে কম। বাইরে মানুষের সংখ্যাও সীমিত। তবে আগের মতোই কঠোর অবস্থানে রয়েছে সড়কে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

শুক্রবার (৩০ জুলাই) রাজধানীর রাসেল স্কয়ার মোড়, পান্থপথ মোড়, কারওয়ান বাজার মোড়, শহীদ তাজউদ্দিন আহমেদ এভিনিউ, বীর উত্তম মীর শওকত সড়ক, গুলশান ঘুরে দেখা যায়- রাস্তাগুলোতে যান চলাচল খুবই কম। অল্প সংখ্যক পথচারীকে রাস্তায় দেখা গেছে। তবে রিকশা দেখা গেছে অনেক। এছাড়া রাস্তায় পণ্যবাহী ট্রাক, জরুরি সেবার সঙ্গে সংশ্লিষ্ট যানবাহন চলাচল করতে দেখা গেছে। রাস্তাগুলোর প্রতিটি চেকপোস্টে রয়েছে ব্যাপক সংখ্যক পুলিশ সদস্য।

দেখা গেছে, চেকপোস্টগুলো দিয়ে চলাচলরত সকল যানবাহনকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে। যাদের জবাব সন্তুষ্ট মনে হচ্ছে না, তাদের আনা হচ্ছে আইনের আওতায়।

পুলিশ সদস্যদের তথ্যমতে, এখনও মিথ্যে অজুহাতে মানুষ বাইরে বের হচ্ছেন। অনেকেই হাসপাতালে যাচ্ছেন বলে চেকপোস্টে দাবি করছেন, তবে সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র নেই। কেউ বলছেন হাসপাতালে থাকা অসুস্থ ব্যক্তিকে দেখতে বা কেউ টিকা নিতে যাচ্ছেন বলে দাবি করছেন। অন্যদিকে, আজ শুক্রবার হাওয়াতে অনেক অফিস আদালতই বন্ধ। তাই, ওইসব অফিসের পরিচয় দিলে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 


অন্যান্য সংবাদ