শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বিদ্রোহী প্রার্থী হওয়ায় মাগুরায় ১০ আওয়ামী লীগ নেতা বহিষ্কার

মাগুরা প্রতিনিধি / ৮১ জন দেখেছেন
আপডেট : November 19, 2021

দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাগুরায় শালিখা উপজেলার বিভিন্ন ইউপিতে অংশ নেয়ায় আওয়ামী লীগের ১০ নেতা-কর্মীকে বহিষ্কার করা হয়েছে।

মাগুরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল ফাত্তাহ ও সাধারণ সম্পাদক পঙ্কজ কণ্ডু স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়েছে। চিঠিতে বিদ্রোহী প্রার্থীদের পক্ষে কোনো দলীয় নেতা নির্বাচনে সহযোগিতা করলে পরবর্তী সময়ে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা গ্রহণ করা হবে উল্লেখ করা হয়েছে।

বহিষ্কার হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা হলেন- ধনেশ্বরগাতী ইউপির সরোয়ার মল্লিক, তালখড়ি ইউপির শামছুর রহমান ও মজনু মিয়া, আড়পাড়া ইউপির মো. আরোজ আলী বিশ্বাস, শতখালী ইউপির কামাল হোসেন ও আকবর আলী, শালিখা ইউপির আলতাফ মোল্যা ও আনিছুর মোল্যা, বুনাগাতী ইউপির ইমদাদুল হক এবং গঙ্গারামপুর ইউপির সামছুর রহমান।

বহিষ্কৃতদের মধ্যে মো. আরোজ আলী শালিখা উপজেলা শাখা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, ছরোয়ার মল্লিক জেলা আওয়ামী লীগের সদস্য, মজনু মিয়া তালখড়ি ইউনিয়ন যুবলীগের সভাপতি, আকবর আলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি এবং সামছুর রহমান, কামাল হোসেন, আলতাফ মোল্যা,আনিছুর মোল্যা,ইমদাদুল হক ও শামসুর সহমান স্থানীয় আওয়ামী লীগের সদস্য।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু বলেন, উপজেলা আওয়ামী লীগের সুপারিশে জেলা আওয়ামী লীগের সভায় গৃহীত সিদ্ধান্ত মোতাবেক বিদ্রোহী প্রার্থীদের বহিষ্কারের চিঠি দেয়া হয়েছে। এ সব প্রার্থীর পক্ষে যদি কোনো নেতা কাজ করেন এবং সেটা যদি প্রমাণিত হয়, তাহলে পরবর্তী সময়ে তাদেরও দল থেকে বহিষ্কার করা হবে।


অন্যান্য সংবাদ