বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি রোনালদোর ৭ নম্বর জার্সিতে পর্তুগালকে জেতালেন ফোর্বস ডেনমার্ককে কাঁদিয়ে শেষ আটে নরওয়ে কোস্টারিকার জালে আর্জেন্টিনার ৭ গোল শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে আনতে সরকারকে আইনি নোটিশ আদালতে গণহত্যা যেভাবে প্রমাণিত হয়: রোহিঙ্গা মামলার রায়ের আগে আইনি বিশ্লেষণ গোপালগঞ্জে ২১ প্লাটুন বিজিবি মোতায়েন সারা দেশে টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টির আভাস দেশের বাজারে স্বর্ণের দামে টানা পতন, ভরি কত? শিল্পাঞ্চলের নিরাপত্তায় চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে ‘আকভান’, কমবে রাতের তাপমাত্রা রাজধানীর পল্লবী-তিতুমীর-বাড্ডায় বাসে আগুন ফরিদপুরে আ.লীগের ছোড়া ককটেল বিস্ফোরণে কৃষক দল নেতা নিহত গোপালগঞ্জে এমপি জিলানীর বাড়িতে আগুন, অস্ত্র হাতে মহড়া গোপালগঞ্জে নাশকতার পরিকল্পনা প্রতিরোধে বসে দেখার সময় নেই: জামায়াত আমির

বিক্ষোভকারীদের বাধার মুখে পালাতে পারেননি শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : July 12, 2022

গোপনে দেশ ছেড়ে দুবাই পালিয়ে যেতে চেয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের ছোটভাই ও দেশটির সাবেক অর্থমন্ত্রী বাসিল রাজাপাকসে। কিন্তু বিক্ষোভকারীদের বাধার কারণে তার সেই চেষ্টা ভেস্তে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকালে দুবাই যাওয়ার উদ্দেশে গোপনে কলম্বো আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি টার্মিনালে হাজির হন বাসিল।

কিন্তু বিমানবন্দরে থাকা লোকজন তাকে চিনে ফেলেন এবং অল্প সময়ের মধ্যেই একদল বিক্ষোভকারী বিমানবন্দর ঘেরাও করে অবস্থান নেন। এই পরিস্থিতিতে বিমানবন্দর কর্তৃপক্ষ বাসিল রাজাপাকসেকে বিদেশভ্রমণজনিত ক্লিয়ারেন্স দিতে অপারগতা জানালে অবশেষে বিমানবন্দর ছেড়ে ফিরে যান শ্রীলঙ্কার সাবেক অর্থমন্ত্রী।

বর্তমানে তিনি কোথায় আছেন, সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি—তবে এই ঘটনার পর কলম্বোর গুরুত্বপূর্ণ রাজপথ ও তল্লাশিচৌকিতে অবস্থান নিয়েছেন বিক্ষোভকারীরা। শ্রীলঙ্কার কোনো রাজনৈতিক নেতা, বিশেষ করে রাজাপাকসে পরিবারের অন্য কোনো সদস্যের পালিয়ে যাওয়া ঠেকাতেই এই অবস্থান।

১৯৪৮ সালে ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভের পর স্মরণকালের সবচেয়ে ভয়াবহ আর্থিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে শ্রীলঙ্কা। বর্তমানে দেশটিতে বিদেশি মুদ্রার রিজার্ভ বলতে আর কিছুই নেই। ফলে ২ কোটি ২০ লাখ মানুষ অধ্যুষিত শ্রীলঙ্কা খাবার, ওষুধ, জ্বালানির মতো অতি জরুরি আমদানিও করতে পারছে না।


অন্যান্য সংবাদ