মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বিএসএমএমইউতে স্থূলতা ক্লিনিক চালু করা হবে : উপাচার্য

রিপোর্টারের নাম : / ৫২ জন দেখেছেন
আপডেট : August 14, 2022

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) শিগগিরই স্থূলতা ক্লিনিক চালু করা হবে।
আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এ ব্লক মিলনায়তনে স্থূলতা (ওবেসিটি) নিয়ে মাসিক সেন্ট্রাল সেমিনারে এ তথ্য জানান উপাচার্য অধ্যাপক ডা. মোঃ শারফুদ্দিন আহমেদ।
উপাচার্য বলেন, বিশ্বব্যাপী ¯ূ’লতা বৃদ্ধি পাচ্ছে। ¯ূ’লতার কারণে ডায়াবেটিস মেলাইটাস, মেটাবোলিক সিন্ড্রোম, বন্ধ্যাত্ব, ক্যান্সার ও হৃদরোগের ঝুঁকি বেড়ে যায়। বাংলাদেশে শিশু ও পূর্ণবয়স্ক মানুষের মধ্যে এ রোগে সংখ্যা বাড়ছে বলা হলেও শিশুদের ¯ূ’লতাও দিন দিন মারাত্মক আকার ধারণ করছে।
তিনি বলেন, খাদ্যাভাস পরিবর্তন ও নিয়মিত ব্যয়ামের মাধ্যমে ওজন কমিয়ে এর কুফল থেকে সবাইকে মুক্ত থাকতে হবে। এজন্য মা বাবাকে সচেতন হতে হবে। নিয়মিত কাউন্সিলিং এর মাধ্যমে শিশুদের সচেতনতা বৃদ্ধি করতে হবে। খেলাধুলার মাঠের সংখ্যা বাড়াতে হবে। তবেই এ প্রজন্ম সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠবে।
তিনি আরো বলেন, বাংলাদেশের ৯-১০ শতাংশ শিশু এ ¯ূ’লতা রোগে আক্রান্ত। অতিরিক্ত চর্বিযুক্ত ও শর্করা জাতীয় খাদ্য জাঙ্গফুড গ্রহণ, মোবাইল ফোনে আসক্তি ও খেলাধুলার না করার প্রবণতার জন্য শিশুদের মধ্যে ¯ূ’লতার হারও বেড়ে যাচ্ছে। ¯ূ’লতাতে ওজন বৃদ্ধির সঙ্গে সঙ্গে ডায়াবেটিস, ভিটামিন ডি-এর স্বল্পতা, উচ্চ রক্তচাপ, রক্তে চর্বি বৃদ্ধি ও মানসিক বিষন্নতাও দেখা যায়। এসব সম্পর্কে সবাইকে সচেতন হতে হবে বলে উল্লেখ করেন করেন।
শিশু বিভাগ, এন্ড্রোক্রাইনোলজি বিভাগ ও জেনারেল সার্জারি বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন শিশু বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সুরাইয়া বেগম, সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আবুল কালাম চৌধুরী ও এন্ড্রোক্রাইনোলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. তাহনিয়া হক।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যলয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা.ছয়েফ উদ্দিন আহমদ।
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সেন্ট্রাল সাব-কমিটির সভাপতি অধ্যাপক ডা. বেলায়েত হোসেন সিদ্দিকী সভাপতিত্ব করেন।


অন্যান্য সংবাদ