মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বাংলাদেশের প্রথম নারী অর্থসচিব ফাতিমা ইয়াসমিন

রিপোর্টারের নাম : / ৯৩ জন দেখেছেন
আপডেট : June 16, 2022

দেশের ইতিহাসে প্রথম নারী হিসেবে অর্থসচিবের দায়িত্ব পেলেন ফাতিমা ইয়াসমিন। তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ছিলেন। বৃহস্পতিবার (১৬ জুন) অর্থসচিব হিসেবে নিয়োগ পাওয়ার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ফাতিমা ইয়াসমিন যে পদে দায়িত্ব পালন করার জন্য নিয়োগ পেলেন সেখানে ছিলেন আব্দুর রউফ তালুকদার। তাকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

ফাতিমা ইয়াসমিন ২০২০ সালের ২৩ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব হিসেবে যোগদান করেন। তিনি ইআরডিরও প্রথম নারী সচিব ছিলেন। এছাড়া তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের এক্সপোর্ট প্রমোশন ব্যুরোর (ইপিবি) ভাইস-চেয়ারম্যান এবং অর্থ মন্ত্রণালয়ের ইনস্টিটিউট অফ পাবলিক ফাইন্যান্সের (আইপিএফ) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ফাতিমা ইয়াসমিন ১৯৯১ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন।

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছেন। এরপর তিনি অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর করেন। এছাড়া তিনি যুক্তরাষ্ট্রের রাটগার্স ইউনিভার্সিটি থেকে মার্কিন পররাষ্ট্র দফতরের হুবার্ট এইচ. হামফ্রে পাবলিক পলিসি ফেলো ছিলেন, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের জন এফ কেনেডি স্কুল অফ গভর্নমেন্ট থেকে লিডিং সাকসেসফুল প্রোগ্রামের এক্সিকিউটিভ প্রোগ্রাম সম্পন্ন করেছেন।


অন্যান্য সংবাদ