মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বাঁধাকপির উপকারিতা

ডেস্ক রিপোর্ট / ১০৩ জন দেখেছেন
আপডেট : November 16, 2021

শীতকালীন সবজি হিসেবে পরিচিত বাঁধাকপি। এটি রান্না করে খাওয়ার পাশাপাশি খাওয়া যায় রান্না করেও। বাঁধাকপি সুস্বাদু এবং উপকারী। এই সবজিতে আছে ভিটামিন ও খনিজ পদার্থ যা আমাদের শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। যারা ওজন কমাতে চান, তাদের জন্য সহায়ক একটি খাবার হতে পারে বাঁধাকপি। এছাড়া এটি সাহায্য করে ডায়াবেটিস নিয়ন্ত্রণেও।

বাঁধাকপির পুষ্টিগুণঃ ইউনাইটেড স্টেটস ডিপার্টমেন্ট অফ অ্যাগ্রিকালচারের দেওয়া তথ্য অনুসারে প্রতি ১০০ গ্রাম বাঁধাকপিতে থাকে ০.১০ গ্রাম স্নেহ পদার্থ, ১৮ মিলিগ্রাম সোডিয়াম, ১৭০ মিলিগ্রাম পটাসিয়াম, ৫.৮০ গ্রাম কার্বোহাইড্রেট এবং ১.২৮ গ্রাম প্রোটিন। সুস্বাদু এই সবজিতে আছে ভিটামিন এ, বি১, বি২, বি৬, ই, সি এবং কে। সেইসঙ্গে আরও আছে ক্যালসিয়াম, আয়রন, আয়োডিন, পটাসিয়াম, সালফার, ফসফরাস এবং ফলেট। বাঁধকপি খাওয়ার উপকারিতাগুলো জেনে নিন-

টক্সিন দূর করে

বাঁধাকপিতে আছে প্রচুর ভিটামিন সি এবং সালফার। এই দুই উপাদান আমাদের থাকে যা লিভারের জন্য উপকারী। বাঁধাকপি খেলে তার মাধ্যমে আমাদের শরীরে বেশকিছু উপকার হয়। শরীরে প্রোটিন সংশ্লেষ বৃদ্ধি পাওয়ার পাশাপাশি হরমোন উত্‍পন্ন হয়, গ্লাইকোজেন সংশ্লেষিত হয়। সেইসঙ্গে বৃদ্ধি পায় হজম ক্ষমতা। ফলে শরীর থেকে টক্সিন দূর করা সহজ হয়ে যায়।

রক্ত শর্করা নিয়ন্ত্রণ করে

যারা ডায়াবেটিসে ভুগছেন তাদের জন্য উপকারী একটি সবজি হতে পারে বাঁধাকপি। কারণ লাল রঙের বাঁধাকপিতে থাকে বেটালিয়ান, যে কারণে এর রং লাল হয়। আর এই বেটালিয়ান আমাদের শরীরে ইন্স্যুলিন উৎপান্ন করতে সাহায্য করে, সেইসঙ্গে নিয়ন্ত্রণে থাকে রক্তে শর্করার মাত্রা।

ত্বক সুন্দর রাখে

সুন্দর ত্বক কে না পেতে চায়! আর কাঙ্ক্ষিত ত্বক পেতে আপনাকে সাহায্য করতে পারে বাঁধাকপি। এই সবজিতে আছে সিলিকন ও সালফার। এই দুই উপাদান আমাদের ত্বকের জন্য উপকারী। এটি অসমোসিস পদ্ধতিতে শরীরের কোষে জমে থাকা বর্জ্য পদার্থ দূর করে। ফলে ত্বক পরিষ্কার থাকে।

আলসার সারাতে কাজ করে

আলসার নিরাময়ে কাজ করে বাঁধাকপি। এটি পাকস্থলীর আলসার ও পেপটিক আলসার প্রতিরোধে কাজ করে। স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় দেখা গেছে, আলসারের জন্য সবচেয়ে উপকারী প্রাকৃতিক ওষুধ হলো বাঁধাকপির রস।

ওজন কমাতে সাহায্য করে

যারা ওজন কমাতে চান তাদের জন্য সাহায্যকারী সবজি হতে পারে বাঁধাকপি। এতে আছে টারটারিক অ্যাসিড। চিনি ও শর্করার কারণে শরীরে জমে থাকা চর্বি দূর করতে কাজ করে এই অ্যাসিড। তাই চর্বি ও ওজন কমাতে প্রতিদিনের খাবারে রাখুন বাঁধাকপি


অন্যান্য সংবাদ