শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বস্ত্র নয় ঘুষি দিলেন কাদের মির্জা: ভিডিও ভাইরাল

নোয়াখালী প্রতিনিধি / ৯১ জন দেখেছেন
আপডেট : July 16, 2021

নোয়াখালীর বসুরহাট পৌরসভার আলোচিত মেয়র আব্দুল কাদের মির্জা বস্ত্র বিতরণের সময় অসহায় বৃদ্ধকে ঘুষি মারেন বলে অভিযোগ উঠেছে। ঘুষি মারার সেই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে পড়েছে।

শুক্রবার (১৬ জুলাই) সকাল ১০টার দিকে ঈদুল আজহা উপলক্ষে গরিব মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণের সময় ওই বৃদ্ধকে ঘুষি দেন কাদের মির্জা। বৃদ্ধকে ঘুষি মারার চুম্বক অংশের ১ মিনিট ১৪ সেকেন্ডের ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ বিষয়ে জানতে মেয়র কাদের মির্জার মোবাইল ফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। তার অনুসারী অনুষ্ঠানে উপস্থিত থাকা কয়েকজন এ বিষয়ে কথা বলতে রাজি হননি।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে পৌর ভবনের নিচে এবং উপরে কাদের মির্জা ঈদুল আজহা উপলক্ষে লাড়ি ও লুঙ্গি বিতরণ করেন। পৌরসভার নিচে বস্ত্র বিতরণকালে এক বৃদ্ধের হাতে একটি শাড়ি তুলে দেন কাদের মির্জা। বৃদ্ধ শাড়িটি পরিবর্তন করতে চাইলে কাদের মির্জা তার বুকে ঘুষি মেরে তাকে সরিয়ে দেন। এ সময় কাদের মির্জার অনুসারীরা বস্ত্র বিতরণ অনুষ্ঠান ফেসবুকে লাইভ করছিলেন।

রবিন নামে যে আইডি থেকে অনুষ্ঠান লাইভ করা হচ্ছিলো, পরে তার ফেসবুকপাতা থেকে ভিডিওটি সরিয়ে ফেলা হয়। তবে ততক্ষণে ভিডিওটি ভাইরাল হয়ে গেছে।

 


অন্যান্য সংবাদ