মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

বর্ণিল আয়োজনে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের ২০০২ ব্যাচের কৈশোরের বন্ধুদের পুনর্মিলনী আজ

এম এ মোতালেব, চট্টগ্রাম অফিস / ৫০ জন দেখেছেন
আপডেট : July 22, 2022

বর্ণিল আয়োজনে চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের ২০০২ ব্যাচের কৈশোরের বন্ধুদের পুনর্মিলনী আজ
পুরোনো বন্ধুদের সঙ্গে আবার দেখা হবে, নতুন করে দুই দশক পর,এ যেনো অন্যরকম অনুভূতি। হ্যাঁ।আজ চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের ২০০২ ব্যাচের প্রাক্তন ছাত্ররা মিলিত হবে কৈশোরের বন্ধুদের পুরোনো দিনের স্মৃতিচারণ করতে। এজন্য তারা উল্লাসিত ও আবেগে আপ্লূত। বহু দিন, বহু পর পুরোনো বন্ধুদের সঙ্গে দেখা হবে,কথা হবে।এ যেনো সেই কৈশোরে ফিরে যাওয়ার অনুভূতি।
আজ শুক্রবার চট্টগ্রাম মিউনিসিপ্যাল মডেল হাই স্কুলের ২০০২ সালের কৈশোরের বন্ধুদের আয়োজনে এক জাঁকজমকপূর্ণ পূনমির্লনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ উপলক্ষে ব্যাপক প্রস্তুতি শেষ করেছে আয়োজন করেছে অনুষ্ঠান আয়োজক কমিটি। ইতিমধ্যে অনুষ্ঠান সফল করতে তারা দফায় দফায় বৈঠক করে পুনর্মিলনী অনুষ্ঠানের কর্মসূচী নির্ধারণ করেছে।
জানা গেছে কৈশোরের বন্ধুদের আয়োজনে পুনর্মিলনী -২০২২ অনুষ্ঠানটিতে ১৩৩ জন প্রাক্তন ছাত্র রেজিষ্ট্রেশন করেছে।
অনুষ্ঠানকে কেন্দ্র করে কৈশোরের বন্ধুদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা গেছে।পুরো স্কুল ক্যাম্পাস সেজেছে বর্ণিল সাজে।সর্বত্র চলছে উৎসবের আমেজ।আজ পূনমির্লনী অনুষ্ঠানে ব্যাপক সংখ্যাক প্রাক্তন ছাত্র, শিক্ষক ও রেকর্ড সংখ্যক মিডিয়া কর্মী ও সুধীজন উপস্থিত থাকার কথা জানিয়েছে আয়োজকরা। পূনমির্লনী উপলক্ষে বিশেষ স্মরণিকা প্রকাশ করা হয়েছে। আজ এর আনুষ্ঠানিক মোড়ক উন্মোচন করা হবে।
সকাল ১০ টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে মধ্য রাত অব্দি। থাকছে পুরোনো দিনের স্মৃতিচারণ, থাকছে পুরাতন দিনের গাল -গল্প,থাকছে কবিতা,গান ও সাবেক ও বর্তমান শিক্ষক ছাত্রদের মিলনমেলা।
এছাড়া স্কুলের সম্মানিত প্রাক্তন ও বর্তমান শিক্ষকদেরও আমন্ত্রণ জানিয়েছে আয়োজক কমিটি। থাকছে পুরোনো বন্ধুদের সারাদিনের ভূরিভোজনের বিশেষ পর্ব।
এছাড়া নানান আয়োজনে অনুষ্ঠানটি জাঁকজমকপূর্ণ করার জন্য সব ধরণের চেষ্টা করে যাচ্ছে আয়োজকরা।
ইতিমধ্যে অনুষ্ঠানের সকল প্রস্তুতি শেষ করেছে কৈশোরের বন্ধুদের আয়োজিত উৎযাপন কমিটি।
আজ ২২ জুলাই শুক্রবার স্কুলটির অডিটোরিয়াম মিলনায়তনে বসবে প্রাক্তন ছাত্র শিক্ষকের মিলনমেলা।
অনুষ্ঠানে থাকছে পুরোনো বন্ধুদের জন্য গেঞ্জিসহ নানান উপহার। থাকছে আকর্ষণীয় নানান উপহার।
অনুষ্ঠানে আমন্ত্রিত সকলকে যথাসময়ে উপস্থিত থাকতে বিশেষ অনুরোধ জানিয়েছে আয়োজকরা।


অন্যান্য সংবাদ