শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

বঙ্গবাজারে আগুন, শোবিজ তারকাদের আবেগঘন বার্তা

রিপোর্টারের নাম : / ৩৪ জন দেখেছেন
আপডেট : April 5, 2023

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় সারাদেশের মানুষের মতো কষ্ট পেয়েছেন শোবিজ তারকারাও। নিজেদের সোশ্যাল হ্যান্ডেলে সহমর্মিতা প্রকাশ করে পোস্ট করেছেন কষ্টের অনুভূতি।

অভিনেতা চঞ্চল চৌধুরী বলেন, ‘আহা রে বঙ্গবাজার…। ছোট ছোট সাধ্য আর স্বপ্নের ফেরিওয়ালা, আগুনে ছারখার।’

অভিনেত্রী শবনম বুবলী লেখেন, ‘রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুন লেগেছে। নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ইউনিট। যোগ দিয়েছে সেনা, বিমান, নৌবাহিনী ও বিজিবির সাহায্যকারী দল। আল্লাহ সবাইকে হেফাজত দান করুন আমিন। ’

অভিনেত্রী রিচি সোলায়মান লিখেছেন, ‘আহা রে বঙ্গবাজার! আমরা ঈদ নিয়ে দৌড়াচ্ছি ওরা রাতে কী খাবে তাই ভাবছে। একটা দোকান এক-দুইটা আরো কত কত পরিবার।’

মেহজাবীন চৌধুরী লিখেছেন, ‘জ্বলছে বঙ্গবাজার! জ্বলছে হাজার হাজার মানুষের স্বপ্ন আর রিজিক। একেকটা দোকান পুড়ে যাওয়া মানে একেকটা পরিবার জ্বলে-পুড়ে ছারখার-ভস্ম হয়ে যাওয়া। হে আল্লাহ! তুমি রক্ষা করো! ’

নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী লিখেছেন, ‘এক কোটি লোক ১০০ টাকা করে দিলে আমরা ১০০ কোটি টাকা তুলতে পারি বঙ্গবাজারের খুদে ব্যবসায়ীদের জন্য।’

অভিনেত্রী তানভীন সুইটি লেখেন, ‘চারদিকে কান্নার শব্দ…। আল্লাহ আমাদের বাঁচান। ছোট ছোট এই দোকানের মালিকদের কত স্বপ্ন, ঈদে ভালো বিক্রি হবে, পরিবার নিয়ে ঈদ করবে, সব স্বপ্ন আগুন কেড়ে নিল। আল্লাহ রহম করেন বঙ্গবাজারসহ ক্ষতিগ্রস্ত সব বাজারের ব্যবসায়ীদের। ’

কণ্ঠশিল্পী রুমানা মোর্শেদ কনকচাঁপা লেখেন, ‘বঙ্গবাজারের সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য আমার আন্তরিক ও অন্তহীন সমবেদনা। বারবার কেন এভাবে একটা মার্কেটে আগুন লাগে? আল্লাহ তুমি রক্ষা করো।’

প্রসঙ্গত, মঙ্গলবার (৪ এপ্রিল) ভোর ৬টা থেকে আগুনে পুড়ছিল বঙ্গবাজারের বেশ কয়েকটি মার্কেট। সাড়ে ৬ ঘণ্টা পর দুপুর ১২টা ৩৬ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসার তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া শাখার কর্মকর্তা শাহজাহান শিকদার।


অন্যান্য সংবাদ