বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে বন্যা কবলিত এলাকায় টেলিসেবা চালু

রিপোর্টারের নাম : / ২৫ জন দেখেছেন
আপডেট : June 19, 2022

বঙ্গবন্ধু স্যাটেলাইটের মাধ্যমে সিলেট ও সুনামগঞ্জ, নেত্রকোণা ও উত্তরবঙ্গে জরুরী টেলিযোগাযোগ সেবা সচল রাখতে নির্দেশ দিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার। তিনি জানান, সারা দেশে বন্যা কবলিত এলাকায় আমরা আমাদের নিজস্ব উদ্যেগে ভিস্যাট যন্ত্রাংশ সরবরাহ করছি। শনিবার (১৮ জুন) ১২ সেট এবং রবিবার (১৯ জুন) ২৩ সেট ভিস্যাট যন্ত্রাংশ সরবরাহ করা হচ্ছে বলে জানান তিনি।

মন্ত্রী বলেন, ইতিমধ্যে আমরা সিলেটে সেট-আপ করে বঙ্গবন্ধু স্যাটেলাইটের সাথে সংযোগ স্থাপন করতে সক্ষম হয়েছি। এই কাজ সম্পন্ন করতে নিজস্ব পাওয়ার সিস্টেম ডেভেলপ করা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি বলেন, এই কাজ সম্পন্ন করতে সেনাবাহিনী, প্রশাসন, প্রতিরক্ষা সকলকে নিয়েই কাজ করা হচ্ছে। মন্ত্রী বলেন, এই প্রথমবারের মতো দেশীয় অপারেটরাও তাদের নেটওয়ার্কিং ব্যবস্থায় আমাদের এই ভিস্যাট হাব থেকে সহায়তা নিতে পারবে।

সক্ষমতার প্রশ্নে মন্ত্রী জানান, পরিস্থিতি এখনো আমাদের নিয়ন্ত্রণে রয়েছে। আমরা সার্বিক ভাবে যোগাযোগ ব্যবস্থা সচল রাখার চেষ্টা করছি।
এ বিষয়ে তথ্য প্রযুক্তিবিদ সালাউদ্দিন সেলিম বলেন, এই ব্যবস্থায় ছোট পরিসরে একটি আর্থ স্টেশন সেটাপ করা হবে যার মাধ্যমে ইন্টারনেট কানেক্টিভিটির মাধ্যমে ভয়েস কল সহ ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে যোগাযোগ স্থাপন করা যাবে। ব্রডব্যান্ড ইন্টারনেটের বিকল্প হিসাবে কাজ করবে ভিস্যাট হাব।

বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লি. (বিটিসিএল) এর ব্যবস্থাপনা পরিচালক ড. মো. রফিকুল মতিন বলেন, ইন্টারনেট সংযোগ সচল রাখতে আমরা সর্বাত্বক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। ইতিমধ্যে হবিগঞ্জ, সিলেট এবং মৌলভীবাজারের সংযোগ স্বাভাবিক করা হয়েছে। সুনামগঞ্জে লাইন-আপ এর কাজ চলছে।

বন্যাদুর্গত সিলেট ও সুনামগঞ্জ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ, বন্ধ হয়ে গেছে মুঠোফোন নেটওয়ার্ক ও ইন্টারনেট সেবাও। বন্যা পরিস্থিতি মোকাবিলায় ও পানিবন্দি মানুষকে উদ্ধারে সিলেট ও সুনামগঞ্জ জেলায় গতকাল থেকে বাংলাদেশ সরকার সেনাবাহিনী মোতায়েন করেছে।
বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড এরই মধ্যে বাংলাদেশ সেনাবাহিনীকে ১২ সেট ভিস্যাট যন্ত্রপাতি দিয়েছে, যার মাধ্যমে জরুরী টেলিযোগাযোগ সেবা স্থাপন করা হবে। এছাড়াও বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার এর দপ্তরকেও আরও ২৩ সেট ভিস্যাট যন্ত্রপাতি দেয়ার কাজ এগিয়ে নিয়ে যাচ্ছে, যার মাধ্যমে আরও ২৩ টি বন্যা উপদ্রুত এলাকায় জরুরী টেলিযোগাযোগ সেবা স্থাপন করা হবে।

বিএসসিএল চেয়ারম্যান শাহজাহান মাহমুদ গণমাধ্যমকে জানান, বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি বন্যা উপদ্রুত এলাকায় নিয়োজিত সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রয়োজন অনুযায়ী আরো ভিস্যাট যন্ত্রপাতি সরবরাহ করতে সক্ষম, যার মাধ্যমে বন্যাকবলিত আরো এলাকায় জরুরি টেলিযোগাযোগ সেবা স্থাপন করা যাবে।

ভিস্যাট এর মাধ্যমে দুর্যোগকালীন সময়ে নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে বিএসসিএল ইতোমধ্যে একটি মনিটরিং সেল গঠন করেছে, যেটি মাঠ প্রশাসনের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে। বন্যা কবলিত উত্তার বঙ্গেও ভিস্যাট পাঠানো হবে বলেও জানান শাহজাহান মাহমুদ।

ভিস্যাট এর মাধ্যমে দুর্যোগকালীন সময়ে নিরবিচ্ছিন্ন টেলিযোগাযোগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে বি,এস,সি,এল এরই মধ্যে একটি মনিটরিং সেল গঠন করেছে, যেটি মাঠ প্রশাসনের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রেখে নিরবিচ্ছিন্ন সেবা নিশ্চিত করবে।
এদিকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোবাইল অপারেটরসমূহকে বানভাসি মানুষদের জন্য প্রত্যেকে তিনটি করে টোল ফ্রি নাম্বার চালু করার নির্দেশে দিয়েছেন। নির্দেশনার আলোকে মোবাইল অপারেটরসমূহ টোল ফ্রি নাম্বার চালু করেছে ।

টোল ফ্রি নাম্বারগুলো হচ্ছে ,গ্রামীণফোন: ০১৭৬৯১৭৭২৬৬, ০১৭৬৯১৭৭২৬৭, ০১৭৬৯১৭৭২৬৮ রবি: ০১৮৫২৭৮৮০০০, ০১৮৫২৭৯৮৮০০, ০১৮৫২৮০৪৪৭৭ বাংলালিংক: ০১৯৮৭৭৮১১৪৪, ০১৯৯৩৭৮১১৪৪, ০১৯৯৫৭৮১১৪৪ এবং টেলিটক: ০১৫১৩৯১৮০৯৬, ০১৫১৩৯১৮০৯৭, ০১৫১৩৯১৮০৯৮।


অন্যান্য সংবাদ