মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

ফুটবল থেকে অবসরের পরিকল্পনা জানালেন নেইমার

স্পোর্টস ডেস্ক / ৩৭ জন দেখেছেন
আপডেট : October 23, 2026
ফুটবল থেকে অবসরের পরিকল্পনা জানালেন নেইমার

ফুটবলকে বিদায় জানানোর পরপরই নতুন কোনো কাজে জড়াতে চান না নেইমার জুনিয়র। বরং পেশাদার জীবনের ব্যস্ততা পেছনে ফেলে এক বছর কাটাতে চান নিজের ইচ্ছেমতো। যেদিন ফুটবল খেলতে মন চাইবে, সেদিন খেলবেন, আর কিছু করতে ইচ্ছা না হলে কাটাবেন অলস সময়। অবসর-পরবর্তী জীবন নিয়ে এমনই পরিকল্পনার কথা জানিয়েছেন ব্রাজিলের এই তারকা।

আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেছেন আগেই। ক্লাব ক্যারিয়ারের শেষ নিয়ে এখনো চূড়ান্ত কোনো ঘোষণা দেননি নেইমার। তবে পেশাদার ফুটবল থেকে সরে দাঁড়ানোর পর কেমন হবে তার জীবন, তা নিয়ে ভাবনা আছে সান্তোসের এই ফরোয়ার্ডের। সম্প্রতি ব্রাজিলের অনুষ্ঠান ‘ভারান্দা গুরমে’-তে দেওয়া সাক্ষাৎকারে অবসরের পরিকল্পনার পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানো এবং মাঠের বাইরে ফুটবলের সঙ্গে নিজের সম্পর্ক নিয়েও কথা বলেছেন তিনি। এমনই খবর প্রকাশ করেছে ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো।

অবসরের পর কী করবেন, এমন প্রশ্নের উত্তরে নেইমার জানিয়েছেন, প্রথম এক বছর কোনো নিয়মের মধ্যে থাকতে চান না তিনি। পেশাদার ফুটবলের অনুশীলন, ফিজিওথেরাপি কিংবা নির্দিষ্ট সময়সূচির বাধ্যবাধকতা ছাড়াই কাটাতে চান দিনগুলো। হাসতে হাসতে নেইমার বলেন, ‘আমি যখন খেলা ছেড়ে দেব, তখন এক বছর কিছুই করব না। এমন হবে আজ ফুটবল খেলতে ইচ্ছা করছে, তাই খেলতে যাব। আজ কিছুই করতে ইচ্ছা করছে না, তাই কিছুই করব না।’

ফুটবল খেলতে ভালোবাসলেও টেলিভিশনে বসে ম্যাচ দেখতে খুব একটা আগ্রহী নন নেইমার। সাক্ষাৎকারে নিজের এই অভ্যাসের কথাও জানিয়েছেন তিনি। প্যারিস ও বার্সেলোনায় থাকার সময় সতীর্থদের সঙ্গে তার অভিজ্ঞতার কথা তুলে ধরে নেইমার জানান, ছুটির দিনে বন্ধুরা ঘণ্টার পর ঘণ্টা ফুটবল দেখতেন। কিন্তু দীর্ঘ সময় ধরে টেলিভিশনে খেলা দেখা তার পছন্দ ছিল না।

নেইমারের ভাষায়, মাঠে ফুটবল খেলাটা উপভোগ করেন তিনি, কিন্তু টেলিভিশনের সামনে বসে ম্যাচ দেখা তার কাছে বিরক্তিকর হয়ে উঠতে পারে। প্রিয় বন্ধুদের খেলায় খারাপ পারফরম্যান্স দেখলেও নাকি মেজাজ খারাপ হয় তার।

পেশাদার ফুটবলের ব্যস্ততা সামলানোর পাশাপাশি সন্তানদের সঙ্গে সময় কাটানোও নেইমারের দৈনন্দিন জীবনের গুরুত্বপূর্ণ অংশ। অনুশীলন ও ফিজিওথেরাপির কারণে সময়ের চাপ থাকলেও সন্তানদের পছন্দের কাজগুলো করার চেষ্টা করেন তিনি।

বিশেষ করে মেয়ের সঙ্গে অ্যানিমেটেড সিনেমা দেখার অভ্যাসের কথা জানিয়েছেন ব্রাজিলিয়ান তারকা। তার মেয়ে ‘শ্রেক’ ও ‘দ্য গ্রিঞ্চ’ সিনেমা দুটি খুব পছন্দ করে। তাই মেয়ের সঙ্গে বসে সেগুলো দেখেন নেইমার।

তিনি বলেন, ‘আমার জীবন খুব ব্যস্ত। ফিজিওথেরাপি করতে হয়, অনুশীলন থাকে। তারপরও সন্তানদের জন্য কিছু সময় আলাদা করে রাখি। ওরা যা পছন্দ করে, সেগুলো করার চেষ্টা করি।’

অবসর-পরবর্তী জীবন নিয়ে পরিকল্পনা থাকলেও কবে বুটজোড়া তুলে রাখবেন, তা এখনো নিশ্চিত করেননি নেইমার। এর আগে চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি জানিয়েছিলেন, ক্যারিয়ার নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনার চেয়ে আপাতত বছর ধরে ধরে এগোতে চান।

সান্তোসের সঙ্গে তার বর্তমান চুক্তির মেয়াদ ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত। ফলে ভবিষ্যতে খেলোয়াড় হিসেবে চালিয়ে যাবেন, নাকি ক্যারিয়ারের ইতি টানবেন, সেই সিদ্ধান্ত এখনো বাকি। তবে অবসরের পর প্রথম এক বছর যে নিজের মতো করে কাটাতে চান, সেটি স্পষ্ট করে দিয়েছেন ৩৪ বছর বয়সী এই তারকা।


অন্যান্য সংবাদ