রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
জাইমা রহমানের জন্মদিনে ৫৪৮ ছাত্রীকে বাইসাইকেল দিলেন মীর শাহে আলম ‘বিএনপি ক্ষমতায় আসার পর দেশি-বিদেশি বিনিয়োগ প্রায় বন্ধের পথে’ ভূমিমন্ত্রীকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি স্থগিত হলো প্রায় ৯ হাজার কোটি টাকার ১৫ প্রকল্পের অনুমোদন সরকার নিজেদের ব্যর্থতা বিরোধীদের ওপর চাপানোর চেষ্টা চালাচ্ছে: জামায়াত আমির ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, মাদরাসার ভাইস প্রিন্সিপালের জামিন নামঞ্জুর যাজকদের যৌন নির্যাতনের শিকার ভুক্তভোগীকে ক্ষতিপূরণ দিচ্ছে নিউ ইয়র্কের চার্চ ভারতের বন্ডবাজারে ভয়াবহ পতন, বড় বিপদে অর্থনীতি? জামায়াতের দুই দিনের কর্মসূচি ঘোষণা যুদ্ধের উত্তেজনার মধ্যেই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন আলোচনার আহ্বান ইরানের ডি থ্রি টি-টোয়েন্টির পূর্ণাঙ্গ সূচি প্রকাশ চেলসির মাঠে জয়ের খরা কাটাল টটেনহাম ম্যাচ জিতিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আলভারেজ টানা চতুর্থ দফায় কমলো স্বর্ণের দাম, ভরি কত? মুখ ঢেকে কথা বলায় লাল কার্ড দেখলেন নেইমার, পরে ক্ষোভ প্রকাশ

প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক / ৫ জন দেখেছেন
আপডেট : October 24, 2026
প্রধানমন্ত্রীর জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর নতুন বিনিয়োগ তৈরি করবে বলে আশ্বাস দিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। এছাড়া জাপানের রাষ্ট্রদূতকে ফিরিয়ে আনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের একান্ত নিজস্ব সিদ্ধান্ত বলেও জানান তিনি।

তুরস্কের আন্তালিয়ায় অনুষ্ঠিতব্য কপ-৩১ কে সামনে রেখে আজ (শনিবার, ২৪ অক্টোবর) রাজধানীর সিরডাপে দেশের ৩৩টি নাগরিক সমাজ ও উন্নয়নসংস্থাদের উদ্যোগে প্রস্তুতকৃত জাতীয় অবস্থানপত্র আনুষ্ঠানিকভাবে প্রকাশ ও জাতীয় সংলাপ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।

এসময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ‘সীমিত বাজেট নিয়েও বাংলাদেশ জলবায়ু অভিযোজনে কাজ করে যাচ্ছে। কপ ৩১ এ জ্বালানি রূপান্তরের পাশাপাশি পরিবেশবান্ধব পাটজাত পণ্যের বৈশ্বিক সম্ভাবনা তুলে ধরতে চায় বাংলাদেশ।’

এছাড়া বাংলাদেশ বিশ্ব জলবায়ু সম্মেলনে স্বচ্ছতা বৃদ্ধি এবং অভিযোজন ও প্রশমনে সমান গুরুত্ব দেয়ার দাবি জানাবে বলেও জানান প্রতিমন্ত্রী।

বক্তব্যে শামা ওবায়েদ বলেন, ‘উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ করতে হবে। এই সহায়তা মূলত অনুদান হিসেবে আসতে হবে, যাতে ক্ষতিগ্রস্ত দেশের ঋণের বোঝা আরও না বাড়ে। সবকিছুতে আমাদের একটা ঐক্যবদ্ধ কণ্ঠস্বর আনতে হবে। যাতে বৈশ্বিক পরিমণ্ডল, নেগোসিয়েশন টেবিল থেকে কিছু নিয়ে আসতে পারি।’

তিনি বলেন, ‘পররাষ্ট্র মন্ত্রণালয় এবং পরিবেশ ও জলবায়ু মন্ত্রণালয় আন্তঃমন্ত্রণালয় ফোকাল টিম করেছে। যুব সমাজের যারা পরিবেশ নিয়ে কাজ করেন তাদের ইন্টিগ্রেট করার সুযোগ আছে।

এছাড়া জলবায়ু পরিবর্তনের কারণে ক্ষতি মোকাবিলায় একটি ফান্ড দরকার উল্লেখ করে তিনি অনুদানের আহ্বান জানান।

উল্লেখ্য, বাণিজ্য সম্প্রসারণ, জাপানিজ বিনিয়োগ আকর্ষণ এবং অর্থনৈতিক সহযোগিতার নতুন ক্ষেত্র উন্মোচনের লক্ষ্যে আগামী ২৬ অক্টোবর জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জানা যায়, চার দিনের এ সফরে ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে উচ্চ পর্যায়ের দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তিনি।


অন্যান্য সংবাদ