শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:২০ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রথম দফায় ১২ সিটি কর্পোরেশনে শিশুদের দেওয়া হবে করোনা টিকা

রিপোর্টারের নাম : / ৩০ জন দেখেছেন
আপডেট : August 10, 2022

করোনা সংক্রমণ ঠেকাতে আগামী ২৫ আগস্ট থেকে সারাদেশে শুরু হচ্ছে ৫ থেকে ১১ বছরের শিশুদের টিকা কার্যক্রম। প্রথম দফায় দেশের ১২টি সিটি কর্পোরেশনে এই কার্যক্রম পরিচালিত হবে। স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান কর্মসূচি অনুষ্ঠিত হবে বৃহস্পতিবার (১১ আগস্ট)। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে এই কার্যক্রম শুরু হবে।

অধ্যাপক ডা. আবুল বাসার মো. খুরশীদ আলম বলেন, ‘আগামী বৃহস্পতিবার (১১ আগস্ট) থেকে আমরা পরীক্ষামূলকভাবে শিশুদের টিকাদান কার্যক্রম শুরু করছি। এরপর ২৫ আগস্ট থেকে পুরোদমে সারাদেশে শিশুদের টিকাদান কর্মসূচি শুরু হবে। ৫ থেকে ১১ বছরের শিশুদের এই টিকা কার্যক্রম সারাদেশের ১২টি সিটি কর্পোরেশন এলাকায় অনুষ্ঠিত হবে। টিকার প্রথম রাউন্ড চলবে ২৫ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত মোট ১২ দিন। এরপর দ্বিতীয় রাউন্ড (দ্বিতীয় ডোজ কার্যক্রম) হবে প্রথম রাউন্ডের দুই মাস পর।’

তিনি বলেন, ‘শিশুদের জন্য ফাইজারের বিশেষ ব্যবস্থায় তৈরি করা টিকা পর্যাপ্ত পরিমাণে আমাদের হাতে আছে। আমাদের টিকা কর্মীরাও সারাদেশে প্রস্তুত রয়েছে।’

সারাদেশের জেলা-উপজেলা পর্যায়ে শিশুদের টিকা পর্যায়ক্রমে দেওয়া হবে বলে জানান স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক।


অন্যান্য সংবাদ