শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

প্রথম টিকা পেলেন নবম শ্রেণির তাহসান

নিজস্ব প্রতিবেদক / ৮০ জন দেখেছেন
আপডেট : November 1, 2021

রাজধানীর স্কুলগুলোতে ১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের করোনাভাইরাস প্রতিরোধী টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। সোমবার সকালে এই কার্যক্রমে প্রথম শিশু হিসেবে টিকা নিয়েছেন রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী তাহসান হোসেন।

তাহসানের পর ২য় এবং প্রথম মেয়ে শিশু হিসেবে কোভিডের টিকা গ্রহণ করেন একই শ্রেণির শিক্ষার্থী মাহজাবিন তমা। এ সময় তারা দু’জনেই ফাইজারের টিকা গ্রহণ করেন।

সোমবার (১ নভেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে ঢাকা শহরে ১২ থেকে ১৭ বছর বয়সী শিশুদের  টিকাদান কার্যক্রম উদ্বোধন করা হয়। এ সময় উদ্বোধনী আয়োজনে তারা টিকা গ্রহণ করেন।

এই কার্যক্রমের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

টিকা নেওয়ার পর তাহসান হোসেন বলেন,  টিকা নিতে পেরে আমি আনন্দিত। এতদিন মনের ভেতর করোনা নিয়ে যে ভয়টা ছিল, তা আর এখন সেভাবে কাজ করছে না। নতুন উদ্যোমে এখন থেকে স্কুলে আসতে পারবো। এটা আনন্দের।

মেহজাবিন তমা বলেন, প্রথমে একটু ভয় ভয় লাগছিল, তবে এখন আর ভয় লাগছে না। বরং আমি টিকা নিতে পেরে আনন্দিত। আর টিকার নিবন্ধনও ওয়েবসাইট থেকে খুব সহজেই করতে পেরেছি।

তাহসানের বাবা এবং আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মোফাজ্জল হোসেন বলেন, করোনা মহামারিতে শিশুদের জন্য সরকার যে কার্যক্রম শুরু করেছে, তা সত্যিই সাধুবাদ পাওয়ার যোগ্য। এতে করে শিক্ষার্থীরা আরও সুরক্ষিত থাকবে।

 


অন্যান্য সংবাদ