মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

পৃথিবীতে আজ ভয়ানক সৌরঝড়ের শঙ্কা

ডেস্ক রিপোর্ট / ৭৫ জন দেখেছেন
আপডেট : October 29, 2021

আজ পৃথিবীতে ভয়ানক সৌরঝড়ের আশঙ্কা করা হচ্ছে। ফলে ঘটতে পারে বহু অঘটন।
পৃথিবীতে আছড়ে পড়তে চলেছে এক ভয়ানক সৌরঝড়। যার ফলে বিঘ্নিত হতে পারে এই গ্রহের যোগাযোগ ব্যবস্থা।

বিজ্ঞানীরা অনেক অঘটনেরই আশঙ্কা করছেন। তবে আসলে ব্যাপারটা ঠিক কী ঘটবে, তার ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা।

এই সৌর ঝড়ের ফলে কেঁপে উঠবে পৃথিবীর চারপাশে থাকা চৌম্বক ক্ষেত্র। পৃথিবীর দুই মেরুতে আরও ঘনঘন আরও উজ্জ্বল হয়ে উঠতে দেখা যেতে পারে মেরুজ্যোতি।

এই মহাজাগতিক ঘটনার ফলে কিছুক্ষণের জন্য হলেও বিপর্যস্ত হয়ে পড়তে পারে গোটা ভারতীয় উপমহাদেশ, দক্ষিণ মেরু, উত্তর মেরু, উত্তর আমেরিকা, ইউরোপের যাবতীয় রেডিয়ো যোগাযোগ ব্যবস্থা। ক্ষতিগ্রস্ত হতে পারে বিশ্বের একাংশের বিদ্যুৎসেবা। ব্যাহত হতে পারে জিপিএস ও মোবাইল সেবাও।

কী এই জিওম্যাগনেটিক স্টর্ম? নাসার মতে, সৌরবাতাস থেকে যখন এক শক্তিশালী তরঙ্গ পৃথিবীর চৌম্বকক্ষেত্রে আছড়ে পড়ে তখন পৃথিবীতে একটা চাঞ্চল্যের সৃষ্টি হয়। অবশ্য শুধু তরঙ্গই নয়, সূর্য থেকে এ সময় পৃথিবীতে আছড়ে পড়ে প্লাজমাও।


অন্যান্য সংবাদ