মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১০:২০ অপরাহ্ন
শিরোনাম :
সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

পুত্র সন্তানের জন্য দোয়া চাইলেন সাকিব

স্পোর্টস ডেস্ক / ১০৯ জন দেখেছেন
আপডেট : July 17, 2021
পুত্র সন্তানের জন্য দোয়া চাইলেন সাকিব
পুত্র সন্তানের জন্য দোয়া চাইলেন সাকিব

গত ১৬ মার্চ তৃতীয় সন্তানের বাবা হয়েছেন সাকিব আল হাসান। তখন পুত্র সন্তানের নামটাও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছিলেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। যদিও এতোদিন ছেলের ছবি প্রকাশ করেন নি তিনি। ভক্তদের সেই প্রতীক্ষার অবসান হলো।

আজ শনিবার ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে পুত্র সন্তানের ছবি প্রকাশ করে দোয়া চাইলেন সাকিব। বিশ্বসেরা এই অলরাউন্ডার লিখলেন, ‘আমার ছেলে আইজাহ, সবাই দয়া করে ওকে আপনার প্রার্থনায় রাখুন।’ ছোট আইজাহ, মাথায় ক্যাপ আর গায়ে হলুদ রঙের পলো-শার্ট!

বছরের শুরুতেই জানা যায় ফের বাবা হচ্ছেন সাকিব। এরপর গত মার্চে স্ত্রী উম্মে আহমেদ শিশিরের ঘরে দুই কন্যার পর আসে এক পুত্র সন্তান। পুত্র সন্তান নাম রাখা হয়েছে ‘আইজাহ আল হাসান’।

২০১৬ সালে সাকিবের প্রথম কন্যা আলাইনা হাসান অব্রির জন্ম হয়। তারপর গত বছরের এপ্রিল মাসে দ্বিতীয়বারের মতো বাবা হন সাকিব। দ্বিতীয় কন্যার নাম রাখেন ইরাম হাসান।

 


অন্যান্য সংবাদ