রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পানির জন্য সংগ্রামে লিপ্ত হন যে গ্রামের বাসিন্দারা

রিপোর্টারের নাম : / ৩৯ জন দেখেছেন
আপডেট : June 11, 2022
এক বালতি পানির জন্য সংগ্রামে লিপ্ত হন যে গ্রামের বাসিন্দারা

জলবায়ু পরিবর্তনের কারণে বিশ্বের অনেক স্থানে অতি খরা দেখা দেওয়ায় ভয়াবহ পানির সংকট দেখা দিয়েছে। যার দরুন পরিস্থিতি থেকে রক্ষা পায়নি ভারতের মহারাষ্ট্র প্রদেশ। ভারতের এ রাষ্ট্রের অনেক মানুষকে পানির জন্য প্রতিদিন এক প্রকার সংগ্রামে লিপ্ত হতে হয়।

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য মহারাষ্ট্রের খাদিমাল গ্রামের মানুষকে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে এক বাকেট পানির জন্য লড়াই করতে হয়।

এ রাজ্যটিতে চলতি মৌসুমে ভয়াবহ খরা দেখা দিয়েছে। ফলে আশেপাশের জলাধারের পানি শুকিয়ে গেছে। স্থানীয়রা জানিয়েছেন, গ্রামের কাউন্সিলর দিনে দুই থেকে তিনবার ট্যাঙ্ক ভর্তি পানি পাঠায়। কিন্তু সেই পানি ট্যাঙ্কার ড্রাইভার কুপের মধ্যে ফেলা শেষ না করতেই গ্রামের মানুষজন কূপের পাশে ভিড় করে পানি নিতে হুড়োহুড়ি শুরু করে। ফলে কূপ আর ভর্তি হয় না।

এখানে ট্যাঙ্ক ভর্তি যে পানি পাঠানো হয় তার অবস্থা খুবই খারাপ। এ পানি পান করে অনেক শিশু অসুস্থ হয়ে পড়েছে বলে জানিয়েছে স্থানীয়রা।

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে এ নিয়ে নিউজ প্রকাশ করা হলে স্থানীয় প্রশাসন এলাকাটি পরিদর্শন করেন। এ সময়ে তিনি স্থানীয়দের সুপেয় পানির জন্য স্থায়ীভাবে পানির লাইন বসানোর ব্যবস্থার কথা জানান। সূত্র: বিবিসি


অন্যান্য সংবাদ