সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৩:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

পাকিস্তানে ১০০ কোটি ডলার বিনিয়োগের নির্দেশ সৌদি বাদশাহর

রিপোর্টারের নাম : / ১৭ জন দেখেছেন
আপডেট : August 26, 2022

পাকিস্তানের বড় ধরনের বিনিয়োগের ঘোষণা দিল সৌদি আরব। দেশটির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ দেশটিতে ১০০ কোটি মার্কিন ডলার বিনিয়োগের নির্দেশ দেন। সৌদি প্রেস এজেন্সি বৃহস্পতিবার (২৫ আগস্ট) এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

খবরে বলা হয়, বৃহস্পতিবার সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান ও পাকিস্তান জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারির মধ্যে ফোনালাপ হয়।

সেখানে সৌদি বাদশার নির্দেশনার বিষয়টি উল্লেখ করেন প্রিন্স ফয়সাল। দুজনের মধ্যে অভিন্ন স্বার্থের আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আলোচনা হয়।

পরে টেলিফোন আলাপের বিষয়ে একটি টুইট করেন বিলাওয়াল ভুট্টো। তিনি বলেন, পাকিস্তানে বিনিয়োগে সৌদি বাদশার সিদ্ধান্তের প্রতি সম্মান জানাই। সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে আমি দেশে অভূতপূর্ব বন্যায় ব্যাপক ক্ষতির বিষয়ে জানিয়েছিলাম। এ ব্যাপারে সৌদি সরকার আমাদের সংহতি প্রকাশ করেছেন। সৌদি কিংডম থেকে সরবরাহকৃত সব ধরনের সহায়তা অত্যন্ত মূল্যবান।

এর আগে, গত বুধবার পাকিস্তানের বিভিন্ন খাতে ৩০০ কোটি ডলার বিনিয়োগের ঘোষণা দেয় মধ্যপ্রাচ্যের আরেক দেশ কাতার।


অন্যান্য সংবাদ