মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পাকিস্তানে ভোজ্যতেলের দাম এখন লিটারপ্রতি ৬০৫

রিপোর্টারের নাম : / ৫৫ জন দেখেছেন
আপডেট : June 1, 2022
এক ধাক্কায় বাড়ল ২১৩ রুপি, পাকিস্তানে ভোজ্যতেলের দাম এখন লিটারপ্রতি ৬০৫

পাকিস্তান সরকার এক লাফে ভোজ্যতেলের দাম লিটারপ্রতি ২১৩ রুপি বাড়িয়েছে। ফলে দেশটির ইতিহাসে লিটারপ্রতি সর্বোচ্চ ৬০৫ রুপিতে দাঁড়িয়েছে ভোজ্যতেলের দাম। মঙ্গলবার পাকিস্তানের ভোক্তাদের হতবাক করে দিয়ে ঘিয়ের দামও কেজিপ্রতি বাড়ানো হয়েছে ২০৮ রুপি। ফলে ঘিয়ের দাম হয়েছে এখন কেজিপ্রতি ৫৫৫ রুপি।

পাকিস্তানের সরকার মঙ্গলবার এই দাম বাড়ানোর ঘোষণা দেয়। পাকিস্তানে একসঙ্গে ভোজ্যতেলের দাম এত বেশি বাড়ানোর ঘটনা নজিরবিহীন। যদিও নতুন দাম এখনো খুচরা বাজারে কার্যকর হয়নি। খবর দ্য ডনের।

করাচির ইউটিলিটি স্টোর কর্পোরেশনের (ইউএসসি) একজন কর্মকর্তা ডনকে নিশ্চিত করেছেন যে, ঘি এবং রান্নার তেলের দাম বাড়িয়ে তা ১ জুন থেকে কার্যকরের একটি বিজ্ঞপ্তি জারি করেছেন তারা।

কিন্তু এত বেশি দাম বাড়ানোর কারণ সম্পর্কে কিছু জানাননি ওই কর্মকর্তা। পাকিস্তানে প্রসিদ্ধ কোম্পানিগুলোর ঘি ও ভোজ্যতেল এতদিন ধরে ৫৪০ রুপি থেকে ৫৬০ রুপিতে বিক্রি হচ্ছিল। পাকিস্তান বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের (পিভিএমএ) মহাসচিব উমর ইসলাম খান ইঙ্গিত দিয়েছেন, শিগগিরই খুচরা বাজারে ইউএসসি ঘোষিত দামে ঘি ও ভোজ্যতেল বিক্রি হবে।

পাকিস্তানের আমদানি করা পাম অয়েলের ৮৭ ভাগই আসে ইন্দোনেশিয়া থেকে। বাকি চাহিদা পূরণ হয় মালয়েশিয়া থেকে আমদানির মাধ্যমে। ইন্দোনেশিয়ায় পাম অয়েলের দাম টনপ্রতি ২০০-৩০০ ডলার কমেছে। কিন্তু বাড়তি দামে বুকিং দেয়ায় এবং রুপির মান কমায় আমদানি খরচ বেড়েছে। তাই ঘি ও ভোজ্যতেলের দাম কমার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন উমর।


অন্যান্য সংবাদ