মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

পরিকল্পনামন্ত্রীর মোবাইল উদ্ধার, গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক / ১১২ জন দেখেছেন
আপডেট : July 19, 2021

অবশেষে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া মোবাইল ফোনটি উদ্ধার করেছে পুলিশ। গত ৩০ মে সন্ধ্যার পর রাজধানীর বিজয় সরণি মোড় থেকে ছিনতাই হয়েছিল ফোনটি। পরিকল্পনামন্ত্রীর ফোনটি ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

সোমবার (১৯ জুলাই)  বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) ইফতেখায়রুল ইসলাম।

তিনি বলেন, পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের ছিনতাই হওয়া আইফোনটি উদ্ধার করেছে রমনা বিভাগ পুলিশ। বিভিন্ন সময়ে পরিকল্পনামন্ত্রীর ফোন ছিনতাইকারীসহ চারজনকে গ্রেফতারও করেছে পুলিশ।

এ ব্যাপারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. সাজ্জাদুর রহমান।

ছিনতাইয়ের ঘটনায় গত ১ জুন কাফরুল থানায় একটি মামলাও হয়। পুলিশ জানিয়েছিল, ফোনটি ছিনতাইয়ের পর কয়েক দফা হাত বদল হয়ে হাতিরপুলের একটি দোকানে গিয়েছিল।

সেই দোকান থেকে একজন ক্রেতা ফোনটি ৩০-৩৫ হাজার টাকায় কিনে নেন বলে জানিয়েছিল পুলিশ। তবে সেই ক্রেতার খোঁজ পাওয়া যাচ্ছিল না। তাকে না পাওয়ায় ফোনটি উদ্ধার করা যাচ্ছিল না।


অন্যান্য সংবাদ