শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:৩১ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

পদ্মা সেতু দেখা হলো না চাঁদপুরের ৩ বন্ধুর

চাঁদপুর প্রতিনিধি / ৫০ জন দেখেছেন
আপডেট : June 3, 2022

পদ্মা সেতু দেখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে চাঁদপুরের তিন বন্ধু। বৃহস্পতিবার (২রা জুন) দিবাগত রাত পৌনে ১টায় মুন্সিগঞ্জের নিমতলি সাহারা হাইওয়েতে কাভার্ড ভ্যান ও সিএনজির সংঘর্ষে এই দুর্ঘটনা ঘটে। এতে বিক্রমপুরের ৩ জনসহ মোট ৬ জন নিহত হয়।

নিহতরা হলেন, সদর উপজেলার ইচলি এলাকার কলমতর গাজী বাড়ি এনায়েত উল্লাহ গাজী একমাত্র ছেলে সামাদ গাজী (২৪), পল্লী বিদুৎ এলাকার আবুল কালামের ছেলে আহাদ (২০) ও একই এলাকার সিফাত (২০)। শুক্রবার সকালে নিহতদের মরদেহ বাড়ি নিয়ে আসা হলে পরিবার ও আত্মীয়স্বজনের কান্নায় আকাশ ভারি হয়ে উঠে।

সামাদের চাচাতো ভাই মো. রুবেল জানান, পদ্মা সেতু দেখার উদ্দেশ্যে তারা ৩ বন্ধু চাঁদপুর থেকে ঢাকায় যায়। সেখান থেকে মুন্সিগঞ্জ-বিক্রমপুর এলাকায় তাদের অপর দুই বন্ধুর সঙ্গে যোগাযোগ করে মাওয়ার উদ্দেশ্যে রওনা হয়।

রাতে বন্ধুদের বাসায় থেকে শুক্রবার পদ্মা সেতু দেখার পরিকল্পনা ছিল তাদের। চার বন্ধু মিলে রাতে সিএনজি যোগে মাওয়া যাওয়ার পথে মুন্সিগঞ্জের নিমতলি হাসারা হাইওয়েতে কাভার্ড ভ্যানের পিছন পিছন যাচ্ছিল সিএনজিটি। এ সময় কাভার্ডভ্যানটি ব্রেক করলে সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে পিছন দিক থেকে আঘাত করে। এসময় সিএনজিতে থাকা পাঁচ যাত্রী ও ড্রাইভার সকলেই ঘটনাস্থলে নিহত হয়। যার মধ্যে ৩ বন্ধু চাঁদপুরের আর একজন বিক্রমপুরের। অপর একজন সাধারণ যাত্রী ছিল।

নিহতদের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই পুলিশের কাছে আবেদন করে নিয়ে আসা হয়েছে বলে জানা যায়।

নিহত সামাদ গাজীর বন্ধু রাব্বি জানান, বৃহস্পতিবার বন্ধুরা ঘুরতে যাবে বলে তাকে জানায় এবং তাকেও জিজ্ঞাসা করেছিল যাবে কিনা। শারীর ভালো না থাকায় সে যেতে পারেনি। এরমধ্যে তাদের সঙ্গে বেশ কয়েকবার সামাজিক যোগাযোগ মাধ্যম ইমুতে কথা হয়েছিল। সবশেষে রাতে এই দুর্ঘটনার খবর পায়।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ জানান, বিষয়টি আমি অবগত নই। তবে খোঁজখবর নিয়ে বিষয়টি জানার চেষ্টা করছি।


অন্যান্য সংবাদ