শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নুরকে ৭ দিনের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ

রিপোর্টারের নাম : / ৩৫ জন দেখেছেন
আপডেট : August 11, 2022
নুরকে ৭ দিনের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে হাজিরের নির্দেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (১১ আগস্ট) ব্রাহ্মণবাড়িয়ার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারক আরেফিন আহমেদ হ্যাপি এ আদেশ দেন।

আদালত সূত্রে জানা যায়, ২০২০ সালের ১৬ ডিসেম্বর রাতে ফেসবুক লাইভে এসে সরকার ও সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান সম্পর্কে আপত্তিকর মন্তব্য করে মানুষকে উসকে দেয়ার চেষ্টা করেন নুর। এছাড়া নুরুল হক নুর নির্বাচন কমিশনকে ‘বেহুদা কমিশন’ এবং আওয়ামী লীগকে ‘বঙ্গবন্ধুর আদর্শবিরোধী’ ও ছাত্রলীগ নিয়ে আপত্তিকর মন্তব্য করেন।

এ ঘটনায় জেলা ছাত্রলীগ সভাপতি রবিউল হোসেন রুবেল বাদী হয়ে একই বছরের ২০ ডিসেম্বর নুরুল হক নুরের বিরুদ্ধে মামলা করেন। সেসময় আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য পুলিশকে নির্দেশ দেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান বাবুল বলেন, তদন্ত শেষে পুলিশ আদালতে প্রতিবেদন দাখিল করে। দাখিলের পর আজ শুনানিতে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক নুরুল হক নুরকে আগামী ৭ কর্মদিবসের মধ্যে আদালতে হাজিরের নির্দেশ দেন। তাকে নির্ধারিত সময়ের মধ্যে হাজির হতে বলেছেন আদালত। হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে।


অন্যান্য সংবাদ