মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:২৬ অপরাহ্ন
শিরোনাম :
নিম্নতম মজুরি বোর্ডের তৃতীয় সভা ২৩ নভেম্বর মিয়ানমারের শীর্ষ নেতার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখল আসিয়ান সাগরে ঘূর্ণিঝড় ‘আকভান’: টানা ৩ দিন বজ্রসহ বৃষ্টির আভাস ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৪২ প্লাটুন বিজিবি মোতায়েন শ্রমিক বিক্ষোভে থমথমে গাজীপুর; টিয়ারশেল-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ নবীনগরের অসহায় মানুষের বন্ধু নজরুল ইসলাম নজু আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স

নাইজারে হামলায় ৮ সেনা সদস্য নিহত

রিপোর্টারের নাম : / ৪৪ জন দেখেছেন
আপডেট : June 15, 2022

বুরকিনা ফাসোর সাথে লাগোয়া নাইজার সীমান্তের কাছে এক ‘সন্ত্রাসী’ হামলায় সামরিক বাহিনীর আট যোদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার দেশটির সরকার একথা জানায়। খবর এএফপি’র।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, মটরসাইকেল ও অন্যান্য যানবাহনে করে আসা ‘সশস্ত্র সন্ত্রাসীরা মঙ্গলবার স্থানীয় সময় ভোর সাড়ে পাঁচটার দিকে নাইজারের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওয়ারাউ এলাকায় এ হামলা চালায়। এ সময় তারা পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে নিরাপত্তা অভিযান চালাচ্ছিল।

মন্ত্রণালয় জানায়, ওই এলাকায় অভিযান চলাকালে প্রায় ৫০ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। এতে আহত সেনা সদস্যদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক।

বিবৃতিতে বলা হয়, সামরিক বাহিনীর সদস্যরা জাতীয় ও আন্তর্জাতিক স্থল ও বিমানবাহিনীর সহযোগিতায় সেখানে ঝটিকা অভিযান চালিয়ে ‘শত্রুদের হত্যা’ করে।

মন্ত্রণালয় আরও জানায়, সন্ত্রাসীদের এ হামলায় নাইজারের সেনাবাহিনীর পাঁচটি গাড়ি ও একটি লরি ক্ষতিগ্রস্ত হয়। ওই এলাকায় তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।

ওয়ারাউ’র অবস্থান দেশটির গোলযোগপূর্ণ তিলাবাড়ি অঞ্চলে। এলাকাটি প্রতিবেশি দেশ মালি ও বুরকিনা ফাসোসহ কথিত ‘তিন সীমান্ত’ জোনের অংশ।


অন্যান্য সংবাদ