শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নভেম্বরে এসএসসি, ডিসেম্বরে এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক / ৮৬ জন দেখেছেন
আপডেট : August 12, 2021

শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, চলতি বছরের এসএসসি পরীক্ষা নভেম্বরের মাঝামাঝি ও ডিসেম্বরের শুরুতে এইচএসসি পরীক্ষা নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে ।

আজ বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী এ কথা জানান।

দীপু মনি বলেন, এসএসসির ফরম পূরণ আগেই হয়ে গেছে। এইচএসসিরটা আজকে থেকে শুরু হয়েছে। আমরা আশা করছি এসএসসি পরীক্ষা নভেম্বরের মাঝামাঝি ও এইচএসসি পরীক্ষা ডিসেম্বরের দিকে শুরু করতে পারবো। আমাদের সেই প্রস্তুতি আছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের সংক্ষিপ্ত সিলেবাস দেওয়া হয়েছে, তার উপরে পরীক্ষা হবে। তারা যেন অ্যাসাইনমেন্ট জমা দেয়, বই পড়ে। তাহলে প্রস্তুতি নেওয়া সম্ভব। বই পড়ে, অ্যাসাইনমেন্ট জমা দিয়ে শিক্ষার্থীরা প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিতে পারবে ইনশাল্লাহ।

‘অভিজ্ঞতা বলে গত বছর সেপ্টেম্বরের দিকে সংক্রমণ কমে গিয়েছিল। আর এখন তো টিকা দেওয়া হচ্ছে। কাজেই আশা করছি সেই সময়ে আমরা পরীক্ষা নিতে পারবো। আর যদি কোনো কারণে অনুকূল পরিস্থিতি তৈরি না হয়, আমরা মনে করছি না হবে। তাহলে তখন প্রয়োজনীয় ব্যবস্থা নেব। ’

সংক্রমণের হার এখন ২০-২২ শতাংশ হয়ে যাচ্ছে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, এজন্য সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে।


অন্যান্য সংবাদ