শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৫:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নবীনগর গ্র্যাজুয়েট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম : / ৪৪ জন দেখেছেন
আপডেট : August 14, 2023

 

নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশনের নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহন ও প্রথম সভা অনুষ্ঠিত

নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশন এর নবনির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করেছে সংগঠনটির এড হক কমিটি। ১২ আগষ্ট  খ্রি. শনিবার রাজধানীতে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনে আনুষ্ঠানিকভাবে এড হক কমিটির আহবায়ক মো. সফিকুল ইসলাম সফিক ও সদস্য সচিব কাজী ইমরুল কবীর সুমন নবনির্বাচিত কমিটির সভাপতি কাজী রাজিব উদ্দীন আহমেদ চপল ও সহ সভাপতি মো. মমিনুল ইসলামের কাছে দায়িত্ব বুঝিয়ে দেন। এসময় প্রধান নির্বাচন কমিশনার প্রিন্সিপ্যাল ইউনুস মোল্লা সহ নবনির্বাচিত কমিটি ও এড হক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

পরে নবনির্বাচিত কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় আগামী সেপ্টেম্বর মাসে নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়। এজন্য প্রধান নির্বাচন কমিশনার প্রিন্সিপ্যাল ইউনুস মোল্লাকে আহবায়ক ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহ আলমকে সদস্য সচিব করে একটি সাব কমিটি গঠন করা হয়।

বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন দেশের সেরা ক্রীড়া ফেডারেশন হিসেবে শেখ কামাল জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কার-২০২৩ পাওয়ায় ও ক্রীড়া সংগঠক হিসেবে ব্যক্তিগতভাবে জাতীয় ক্রীড়া পুরস্কার পাওয়ায় এই ফেডারেশনের সাধারণ সম্পাদক এবং নবীনগর উপজেলা গ্র্যাজুয়েট এসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও কিউট ব্র্যান্ডের শিল্প প্রতিষ্ঠান মৌসুমী ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর চেয়ারম্যান কাজী রাজীব উদ্দীন আহমেদ চপলকে সভায় ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান হয়।


অন্যান্য সংবাদ