শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নবীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন ১৩ অক্টোবর 

সাবিনা ইয়াছমিন পুতুল, নবীনগর উপজেলা প্রতিনিধি / ৩৮ জন দেখেছেন
আপডেট : August 25, 2022

নবীনগর উপজেলা আওয়ামী লীগের বহুল আলোচিত ও প্রত্যাশিত  ত্রি-বার্ষিক সম্মেলন ১৩ অক্টোবর মঙ্গলবার নির্ধারণ করেছে ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি। আজ ২৫ আগষ্ট বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় জেলা আওয়ামী লীগের এক বর্ধিত সভায় নবীনগর উপজেলা আওয়ামী লীগের ত্রি- বার্ষিক সম্মেলনের এই তারিখ ঘোষণা করা হয়।

উপজেলা আওয়ামী লীগের বহুল আলোচিত ও প্রত্যাশিত সম্মেলন ঘীরে নবীনগরের রাজনীতিতে টান টান উত্তেজনা লক্ষ্য করা গেছে। কারণ সাবেক এমপি ফয়েজুর রহমান বাদল আওয়ামী লীগের বর্তমান কমিটির সভাপতি পদে টানা বহুদিন ধরে দ্বায়িত্ব পালন করছেন। তিনি এবাারও সভাপতি পদে থাকার আগ্রহ প্রকাশ করেছেন। তবে সাধারণ সম্পাদক নিয়ে তেমন উত্তেজনা নেই বললেও চলে।তারপরও ভেতরে ভেতরে লবিং করছেন অনেকেই।

এদিকে বর্তমান স্থানীয় সাংসদ মোঃ এবাদুল করিম বুলবুলকে সভাপতি হিসাবে দেখতে চায় তার অনুসারীরা। এছাড়া বর্তমান এমপি নিজেও সভাপতি হওয়া না হওয়ার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন।

সবমিলিয়ে নবীনগরের স্থানীয় রাজনীতিতে এখন জাতীয় রাজনীতির হাওয়া বইছে।

শেষ পর্যন্ত কে হাসবেন তার জন্য অপেক্ষা করতে হবে ১৩ অক্টোবর পর্যন্ত।


অন্যান্য সংবাদ