মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

নবীনগরে ‘সংখ্যালঘু’ শব্দ থাকবে না: এমপি আবদুল মান্নান

অভিজিত বনিক, বিশেষ প্রতিনিধি / ১২৩ জন দেখেছেন
আপডেট : October 20, 2026

নবীনগরে ‘সংখ্যালঘু’ শব্দ থাকবে না: এমপি আবদুল মান্নান
সামাজিক সম্প্রীতি বজায় রাখার আহ্বান, লাউর ফতেহপুর বণিকপাড়ায় শারদ সন্ধ্যায় হিন্দু-মুসলিমের মিলনমেলা

“আমি এমপি থাকা পর্যন্ত নবীনগরে সংখ্যালঘু শব্দ থাকবে না”—এমন প্রত্যয় ব্যক্ত করেছেন ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নান। তিনি বলেন, বাংলাদেশ সবার। ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে হবে।
গত ২১ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার লাউর ফতেহপুর বণিকপাড়ায় প্রগতি সংঘের আয়োজনে শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী উপলক্ষে আয়োজিত শারদ সন্ধ্যায় পূজামণ্ডপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি আবদুল মান্নান বলেন, “বাংলাদেশ সবার। এ দেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের সমান অধিকার ও মর্যাদা রয়েছে। ধর্মীয় পরিচয়ের কারণে কেউ যেন নিজেকে অবহেলিত বা নিরাপত্তাহীন মনে না করেন। যেকোনো প্রয়োজনে আমাকে পাশে পাবেন। আপনাদের সুখে-দুঃখে, বিপদে-আপদে আমি সবসময় পাশে আছি।”
তিনি আরও বলেন, পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও ভালোবাসার মধ্য দিয়েই একটি শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব। ‘ধর্ম যার যার, রাষ্ট্র সবার’—এই চেতনাকে ধারণ করে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
প্রগতি সংঘের পূজা কমিটির সভাপতি নারায়ণ বণিকের সভাপতিত্বে আয়োজিত শারদ সন্ধ্যা হিন্দু-মুসলিম সম্প্রদায়ের মানুষের মিলনমেলায় পরিণত হয়। এমপি আবদুল মান্নানের অসাম্প্রদায়িক বক্তব্যকে উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা করতালির মাধ্যমে স্বাগত জানান। তাঁর বক্তব্যে অনুষ্ঠানে উপস্থিত মানুষের মধ্যে উৎসাহ ও আনন্দের সঞ্চার হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক, এলজিইডির সাবেক তত্ত্বাবধায়ক প্রকৌশলী কর্মবীর বিপুল বণিক, সাবেক অতিরিক্ত সচিব দিলীপ কুমার বণিক, নবীনগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ফারুক আহমেদ, লাউর ফতেহপুর গ্রামের কৃতী সন্তান নজরুল ইসলাম নজু এবং নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোরশেদ আলম, লাউর ফতেহপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।
এ ছাড়া নবীনগর উপজেলা ও লাউর ফতেহপুর ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন। বক্তারা শারদীয় দুর্গোৎসবের আনন্দ সবার মধ্যে ছড়িয়ে দেওয়া, ধর্মীয় সম্প্রীতি অটুট রাখা এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এলাকার শান্তি, সৌহার্দ্য ও সহাবস্থান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে লাউর ফতেহপুর বণিকপাড়া পূজা কমিটির পক্ষ থেকে সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল মান্নানকে সম্মানসূচক উত্তরীয় পরিয়ে বরণ করে নেন কর্মবীর খ্যাত বিপুল বণিক। এ সময় অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিকেও উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হয়।
অনুষ্ঠান শেষে আয়োজক কমিটির পক্ষ থেকে উপস্থিত অতিথি ও সর্বস্তরের মানুষের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।


অন্যান্য সংবাদ