সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ১২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

নবীনগরে পুলিশের হাত থেকে আসামী ছিনতাই!

সাবিনা ইয়াছমিন পুতুল, নবীনগর উপজেলা প্রতিনিধি / ১৫ জন দেখেছেন
আপডেট : September 9, 2022

 

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নূরজাহান পুর গ্রামে মাদক বিরোধী অভিযানকালে পুলিশের হাত থেকে গ্রেফতারকৃত আসামীকে ছিনিয়ে নিয়ে গেছে মাদক কারবারি সিন্ডেকেটের সন্ত্রাসীরা। সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাতারি গুলি ছুড়লে, এ সময় আত্মরক্ষায় পুলিশও পাল্টা গুলিছুড়ে।

এ ঘটনায়  দুই পুলিশ কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন বলে জানা গেছে । আহত পুুলিশ কর্মকর্তারা হলেন-নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি তদন্ত) মোহাম্মদ সোহেল এবং উপ-পরিদর্শক (এসআই) রনি সোরে রানা।

আহতদের উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মাথায় গুলি বিদ্ধ থাকায় এসআই রনিকে কুমিল্লা রেফার করেন এবং ওসি তদন্ত মোহাম্মদ সোহেল এর হাতে গুলি লেগে বেড়িয়ে যায়, তাকে নবীনগর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে গত বৃহস্পতিবার উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামে।

জানাগেছে, উপজেলার বড়িকান্দি ইউনিয়নের নুরজাহানপুর গ্রামের মৃত সুধন মিয়ার ছেলে, মাদককারবারী মন্নাফ(৪৫)ওরফে মনেকের বিরুদ্ধে ডাকাতি, চুরি, হত্যা, ধর্ষণসহ ১৫টি মামলার রয়েছে।

পুলিশ গত ১৯ এপ্রিল মাদক ও দেশীয় অস্ত্রসহ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠায়। জেল থেকে জামিনে বেড়িয়ে এসে আবারও মাদক, বেচাকেনা সন্ত্রাসী কর্মকান্ডে লিপ্ত হয়।

তার ছেলে শিপন ডাকাতি ও মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী, তারা বাপ বেটা এলাকায় অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই রাতে অভিযানে চালিয়ে মনেককে আটক করে পুলিশ। এই সংবাদ পেয়ে মনেকের ছেলে শিপনসহ মাদক কারবারী সিন্ডিকেটের সদস্য দুইদিক থেকে পুলিশের উপর আচমকা গুলি চালাতে শুরু করে।

পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। ওই সময় মনেককে হামলাকারীরাকারিরা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার নবাগত অফিসার ইনচার্জ মোঃ সাইফুদ্দিন জানান, পুলিশের কাছ পালাতে মনেকের হাতে থাকা ছুড়ি দিয়ে পুলিশের উপর আক্রমন করে, একই সময় মনেককে ছাড়িয়ে নিতে তার ছেলে ডাকাত শিপন ও তার সহযোগীরা পুলিশের উপর গুলি ছুড়তে থাকে, পুলিশও আত্মরক্ষার্থে ১৪ রাউন্ড পাল্টাগুলি ছুড়ে। সেই সুযোগে মনেককে ছিনিয়ে নিয়ে হামলাকারীরা পালিয়ে যায়। ওই ঘটনায় দুই পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। মাদক ব্যবসায়ী ও ডাকাত চক্রকে আটক করতে পুলিশের অভিযান চলছে।


অন্যান্য সংবাদ