শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু ১০ অক্টোবর

নিজস্ব প্রতিবেদক / ৮১ জন দেখেছেন
আপডেট : September 30, 2021

আগামী ১০ অক্টোবর থেকে নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন শুরু হবে। আগামী ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আবুল খায়ের দৈনিক শিক্ষাডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

বিষয়টি জানিয়ে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে। এতে বলা হয়েছে, বেসরকারি স্কুল ও কলেজ এমপিওভুক্ত করার লক্ষ্যে আগামী ১০ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত অনলাইনে আবেদন গ্রহণ করা হবে। শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের ওয়েবসাইট (www.shed.gov.bd), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট (www.dshe.gov.bd) এবং বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরোর (ব্যানবেইস) ওয়েবসাইট (www.banbeis.gov.bd) এ অনলাইন এমপিও অ্যাপ্লিকেশন (Online MPO Application) শিরোনামে প্রদর্শিত লিংকয়ের মাধ্যমে আবেদন করা যাবে।

বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির আবেদন সরাসরি, ই-মেইল বা চিঠির মাধ্যমে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ বা এর অধীনস্থ কোন দপ্তরে গ্রহণ করা হবে না হবেনা বলেও গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

মন্ত্রণালয় আরও বলেছে, নতুন শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির সব কার্যক্রম ডিজিটাল পদ্ধতিতে সম্পন্ন করা হবে। এ পদ্ধতিতে নীতিমালা অনুযায়ী নির্দিষ্ট মানদন্ডের ভিত্তিতে যোগ্য শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা প্রস্তুত করা হবে।

গত মার্চ মাসের শেষে নতুন এমপিও নীতিমালা ও জনবল কাঠামো প্রকাশ করে শিক্ষা মন্ত্রণালয়। নীতিমালা প্রকাশের আগে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছিলেন, নতুন নীতিমালা জারির পর এমপিও আবেদন নেওয়া হবে। নীতিমালা জারির পর এমপিওভুক্তির সফটওয়্যার আপগ্রেড করা হয়েছে। নতুন নীতিমালা অনুসারে সফটওয়্যারটি আপগ্রেড করা হয়েছে বলে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা দৈনিক শিক্ষাডটকমকে জানিয়েছেন।


অন্যান্য সংবাদ