শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দূর্গা পূজায় এবার সরকারি ছুটি ৫ দিন! তৃতীয় দফা কমলো সোনার দাম  এবার ১০ এয়ারবাস কিনবে সরকার নবনির্বাচিত রাষ্ট্রপতিকে অভিনন্দন ভারতের রাষ্ট্রপতির রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল সবাইকে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যাওয়া সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ওয়ার্নারের জোড়া শাস্তি ভারত সফর নিয়ে দিল্লির উত্তরের অপেক্ষায় ঢাকা বিয়ের খবর কি সত্যি? মুখ খুললেন পূজা লিবিয়া থেকে ফিরলেন আরও ১৭৪ বাংলাদেশি VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড

নতুন রূপে ফিরছেন কুসুম শিকদার

রিপোর্টারের নাম : / ৪০ জন দেখেছেন
আপডেট : April 7, 2023

দীর্ঘ ৭ বছর পর আবারও অভিনয় জড়তে ফিরছেন কুসুম শিকদার। আর এবার ‘শরতের জবা’ নামের মাধ্যমে চলচ্চিত্র পরিচালক হিসেবে অভিষেক ঘটতে যাচ্ছে তার।

এ সিনেমাটিতে অভিনয় ও পরিচালনার পাশাপাশি প্রযোজনাতেও থাকছেন তিনি। এমনকি এটির গল্প ও চিত্রনাট্য তারই লেখা।

কুসুমের প্রযোজনা প্রতিষ্ঠান পহরডাঙ্গা পিকচার্সের প্রথম নিবেদন হতে যাচ্ছে ‘শরতের জবা’। নড়াইলের কালিয়া উপজেলায় পহরডাঙ্গা ইউনিয়নে কুসুমের দাদাবাড়ি। ছবিটির শুটিং হয়েছে সেখানেই। ইউনিয়নের নামানুসারেই রাখা হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠানের নাম।

কুসুম শিকদার বলেন, ‘আমার অনেকদিনের স্বপ্ন ছিল নিজের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে চলচ্চিত্র তৈরি করার। অবশেষে সেটা পূরণ করতে যাচ্ছি। এজন্য আমি খুব রোমাঞ্চিত। ছবিটি মুক্তি দিতে আর কিছু দিন হয়তো লাগবে।’

কুসুমের সঙ্গে ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন সুমন ধর। এতে আরও অভিনয় করেছেন ইয়াশ রোহান, জিতু আহসান, শহিদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়া, মাহমুদুল ইসলাম মিঠু, অশোক ব্যাপারী, হাসনাত রিপন, জাহাঙ্গীর প্রমুখ।


অন্যান্য সংবাদ