মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৯:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
আমি কি সত্যিই ইসকনের সদস্য? আমার ধর্মীয় পরিচয় নিয়ে অপপ্রচার বন্ধ করুন! তোমাদের নিজেদেরকে সঠিকভাবে গড়ে তুলতে হবে: শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী ৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার পর্দার আড়ালে কী হচ্ছে জাতি জানতে চায়: জামায়াত আমির বাংলাদেশকে পানিতে মারার চক্রান্ত চলছে: রিজভী পোশাক খাতের কাঁচামাল আমদানিতে ২২০ কোটি ডলারের তহবিল নিভল আরও ৪ প্রাণ, থামছেই না হাম উপসর্গে মৃত্যু নেদারল্যান্ডসের কাছে হারল বাংলাদেশ, অনিশ্চিত সুপার সিক্স নাশকতায় অর্থ জোগানদাতার নাম গোয়েন্দাদের হাতে ৩০ নভেম্বর কুষ্টিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগ প্রমাণ করেছে, তারা বাংলাদেশ চায় না: দুদু গোপালগঞ্জ ছাড়া সারাদেশে আওয়ামী লীগের কোনো অস্তিত্ব নেই: তথ্যমন্ত্রী প্রথম ধাপের ইউপি নির্বাচনের ৫০ দিন আগে তফসিল ঘোষণা রোহিঙ্গা সংকট মোকাবিলায় আরও ৮০ লাখ ইউরো সহায়তা দিচ্ছে ইইউ পতিত ফ্যাসিস্টদের বিরুদ্ধে ফের ফুঁসে উঠেছে জনগণ: রিজভী

দেশে ২৪ ঘণ্টায় ৫৪ জনের করোনা শনাক্ত

রিপোর্টারের নাম : / ৫২ জন দেখেছেন
আপডেট : June 7, 2022
২৪ ঘণ্টায় ৫৪ জনের করোনা শনাক্ত, ৫১ জনই ঢাকার

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ৫৪ জন নতুন রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৫১ জনই ঢাকা বিভাগের বাসিন্দা। শনাক্ত অন্য তিনজন চট্টগ্রাম, রংপুর ও সিলেটের বাসিন্দা। সব মিলিয়ে করোনায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ লাখ ৫৩ হাজার ৭৫৪ জনে।

এ সময়ের মধ্যে দেশে করোনায় আক্রান্ত কারও মৃত্যু হয়নি। তাই দেশে করোনায় মৃতের সংখ্যা ২৯ হাজার ১৩১ জনই রয়েছে। মঙ্গলবার (৭ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে সরকারি-বেসরকারি ৮৭৯টি ল্যাবরেটরিতে চার হাজার ৮৩০টি নমুনা সংগ্রহ এবং চার হাজার ৭৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১ দশমিক ১৪ শতাংশ।

এদিকে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত রোগীদের মধ্যে সুস্থ হয়েছেন ৪২৫ জন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ চার হাজার ৪৫৭ জনে।

প্রসঙ্গত, ২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। আর ১৮ মার্চ এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


অন্যান্য সংবাদ