রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

দেশে ২৪ ঘণ্টায় মৃত্যু ১, শনাক্ত ৮৭৩

রিপোর্টারের নাম : / ২৪ জন দেখেছেন
আপডেট : June 20, 2022

দেশে আবারও আশঙ্কাজনক হারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ । দেশে গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনাভাইরাসে দেশে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২৯ হাজার ১৩২ জনে। এসময় নতুন করে ৮৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দেশে মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ১৯ লাখ ৫৭ হাজার ২০০ জন। এছাড়া, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৯২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১৯ লাখ ৫ হাজার ৮৯৯ জন।

সোমবার (২০শে জুন) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত এক সপ্তাহে আগের সপ্তাহের তুলনায় করোনা শনাক্তের হার বেড়েছে ৩৮৩ শতাংশ। আগের সপ্তাহে এই বৃদ্ধির হার ছিল ১১৮ দশমিক ১ শতাংশ। তবে গত দুই সপ্তাহে দেশে করোনায় কারও মৃত্যু হয়নি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় ৮ হাজার ৪৬টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৮ হাজার ২৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১০ দশমিক ৮৭ শতাংশ। অতিমারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭৫ শতাংশ।

২০২০ সালের ৮ই মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ই মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।


অন্যান্য সংবাদ