মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

দেশে ২৪ ঘণ্টায় আক্রান্ত ১শ’

রিপোর্টারের নাম : / ১৬ জন দেখেছেন
আপডেট : August 20, 2022

সারাদেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি। তবে একই সময়ে নতুন করে ভাইরাসটিতে আক্রান্ত হয়েছেন ১০০ জন। এ পর্যন্ত দেশে করোনা শনাক্ত হয়েছে ২০ লাখ ৯ হাজার ৭৯৭ জনের। মৃত্যু হয়েছে ২৯ হাজার ৩১৫ জনের।

একইসময়ে করোনাভাইরাস থেকে গত ২৪ ঘণ্টায় সেরে উঠেছেন ২৫৭ জন। এ নিয়ে দেশে করোনা থেকে সুস্থ হলেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৮ জন। শনিবার (২০শে আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ২৪ ঘণ্টায় সারাদেশের ২ হাজার ২৬৬টি নমুনা সংগ্রহ করা হয়। এসময়ে নমুনা পরীক্ষা করা হয় ২ হাজার ২৬৫টি। শনাক্তের হার ৪ দশমিক শূন্য ৪২ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬৭ শতাংশ।

এ পর্যন্ত ১ কোটি ৪৭ লাখ ৯৭ হাজার ২০৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯৬ লাখ ৮২ হাজার ৮৮৪টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৫০ লাখ ১৭ হাজার ৩২০টি নমুনা পরীক্ষা করা হয়েছে।


অন্যান্য সংবাদ