মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
VACANCY ANNOUNCEMENT যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের পদত্যাগ সিন্ধুর পানি ইস্যুতে প্রয়োজনে ভারতের সঙ্গে যুদ্ধ হবে : খাজা আসিফ ব্যবসা শুরুর প্রক্রিয়া ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য সরকারের: বাণিজ্যমন্ত্রী আন্তর্জাতিক বাজারে বেড়েছে স্বর্ণের দাম দ. কোরিয়ার সাবেক মন্ত্রীর ২৫ বছরের কারাদণ্ড ১০টি মার্কিন প্রতিষ্ঠানের ওপর রপ্তানি নিয়ন্ত্রণ আরোপ করল চীন কানাডার কাছে উন্নত রাডার বিক্রির চুক্তি স্বাক্ষর অস্ট্রেলিয়ার বাংলাদেশিদের জন্য মালয়েশিয়ার শ্রমবাজার খুলে দেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ আগামী ৩ দিনে দেশের ৬ জেলায় বন্যার আশঙ্কা জুলাই আন্দোলনে ৬ জনকে হত্যা: ইনুর মামলার রায় ৩০ জুন প্রধানমন্ত্রীর ঈদ শুভেচ্ছা বিনিময় ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী

দেশে করোনায় ৩ জনের মৃত্যু

রিপোর্টারের নাম : / ১১ জন দেখেছেন
আপডেট : July 31, 2022

দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৩ জন মারা গেছেন। আগের দিনও সমান সংখ্যক রোগী মারা গিয়েছিলেন। এসময়ে সংক্রমণ কমেছে দশমিক ২৬ শতাংশ। রোববার (৩১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, এখন পর্যন্ত দেশে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ২৯১ জন। মৃত্যুর হার ১ দশমিক ৪৬ শতাংশ। গত শুক্রবার এ ভাইরাসে শনাক্তের হার ছিল ৫ দশমিক ৮৪ শতাংশ। আজ তা বেড়ে দাঁড়িয়েছে ৬ দশমিক ৬৪ শতাংশে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এখন পর্যন্ত ১ কোটি ৪৬ লাখ ৮ হাজার ৬৩৭ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। বিপরীতে মোট শনাক্ত হয়েছেন ২০ লাখ ৫ হাজার ২৫৭ জন। শনাক্তের হার ১৩ দশমিক ৭৩ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ৫ হাজার ৭২০ জনের নমুনা পরীক্ষা করা হয়। বিপরীতে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৩৬৫ জন। আগের দিন ৫ হাজার ১১৮ জনের নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছিলেন ৩৪৯ জন।

দেশে করোনা আক্রান্তদের মধ্যে গত একদিনে সুস্থ হয়েছেন ৮৬৮ জন। সবমিলিয়ে এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৪২ হাজার ৪১০ জন। সুস্থতার হার ৯৬ দশমিক ৮৭ শতাংশ। গতকাল সুস্থতার হার ছিল ৯৬ দশমিক ৮৪ শতাংশ।

রাজধানীসহ ঢাকা জেলায় এসময়ে ৪ হাজার ২৮ জনের নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছেন ২১২ জন। শনাক্তের হার ২ দশমিক ৬৪ শতাংশ। গতকাল শনাক্তের হার ছিল ৬ দশমিক ১৬ শতাংশ।


অন্যান্য সংবাদ